× Banner
সর্বশেষ
নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না – শিক্ষামন্ত্রী অর্থনীতি ও পরিবেশ নষ্টকারী প্রকল্প নেবে না সরকার-অর্থমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে-শিক্ষামন্ত্রী প্রায় দেড় বছর পর কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিসে উড়লো জাতীয় পতাকা  সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ বন্ধ ঘোষণা বগুড়ায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে আহত হিন্দু যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌ‌দি যুবরাজের অভিনন্দন

ACP
হালনাগাদ: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌ‌দি যুবরাজের অভিনন্দন

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সৌদির বার্তা সংস্থার এক প্রতিবেদনে এই তথ্য জা‌না‌নো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি রহমানকে তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্যও অভিনন্দন জানান।

সৌদি যুবরাজ বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের মন্ত্রিসভা গঠন করেছে বিএনপি। নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী আর ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..