× Banner
সর্বশেষ
জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় যাবে এনসিপির প্রতিনিধি দল নড়াইলে তাল গাছের স্বল্পতা অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখি বাসা  সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ গণভোটে ‘হ্যাঁ’ জিতলেও জুলাই সনদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা মন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ৩৭টি বাসা প্রস্তুত-গণপূর্ত উপদেষ্টা মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি ও ৫০টি গাড়ি প্রস্তুত -গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা শপথ অনুষ্ঠানে থাকছেন ১২০০ দেশি-বিদেশি অতিথি মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পেলেন নাসিমুল গণি সিলেটে যথাযোগ্য মর্যাদায় জেনারেল ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

ডাসারে প্রিজাইডিং- পোলিং অফিসার নিয়োগে অনিয়ম ও নানান অভিযোগ

ACP
হালনাগাদ: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
ডাসারে প্রিজাইডিং- পোলিং অফিসার নিয়োগে অনিয়ম ও নানান অভিযোগ

মাদারীপুরের ডাসারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং-সহকারী প্রিজাইডিং ও পোলিং  অফিসার নিয়োগ ও নিয়োগকৃত প্রিজাইডিং অফিসারসহ উপজেলা নির্বাচন অফিসের বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে।
খোজ নিয়ে জানাগেছে,নির্বাচন উপলক্ষে ডাসার উপজেলার ২৫ টি কেন্দ্রে ২৫  জন প্রিজাইডিং অফিসার ও ১২৫  জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২৫০ পোলিং অফিসার  নিয়োগ দেওয়া হয়।অভিযোগ উঠেছে, জনবল থাকা সত্তেও অর্থের বিনিময়ে অনভিজ্ঞ ও ট্রেনিং না দিয়ে অধিকাংশ প্রিজাইডিং-সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দিয়ে কেন্দ্রে দায়িত্ব পালনে সুযোগ দেন, উপজেলা নির্বাচন অফিস।এছাড়াও সহকারী প্রিজাইডিং অফিসারেররা নির্বাচনকালীন বরাদ্দকৃত অর্থ থেকে ৪০০-৫০০ টাকা কম পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়াও ২৫ টি কেন্দ্রের ১২৫ জন সহকারী প্রিজাইডিং অফিসারের যাতায়াতের বরাদ্দকৃত অর্থ থেকে অধিকাংশ সেন্টারে টাকা ৪০০-৬০০ টাকা কম দিয়েছেন, কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারেরা।এনিয়ে ক্ষুব্ধ  নির্বাচনে দায়িত্ব পালন করা সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারেরা।
বিষয়টি জানাজানি হলে,কিছু প্রিজাইডিং অফিসার বিকাশের মাধ্যমে সহকারী প্রিজাইডিং অফিসারদের বাকি পাওনা টাকা ফেরত দিচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সহকারী প্রিজাইডিং অফিসার জানান,কেন্দ্রে ডিউটি ও যাতায়াত বাবদ প্রিজাইডিং অফিসারেরা পেয়েছেন ৭ হজার ২০০ টাকা সহকারী প্রিজাইডিং কেউকেউ পেয়েছেন ৪০০০ টাকা, পোলিং অফিসারেরা পেয়েছেন ৪০০০ হাজার টাকা কেউকেউ টাকা পেয়েছেন ৪৬০০ টাকা।
ডাসার উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান বলেন,প্রিজাইডিং অফিসারদের সরকারী ১০% ভ্যাট কেটে টাকা দেওয়া হয়েছে।দুই-থেকে তিনিটি কেন্দ্রে ঝামেলা হয়েছে।তাদের বলে দিছি,ঝামেলা মিটিয়ে ফেলতে।তবে ট্রেনিং ছাড়া প্রিজাইডিং -সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগের বিষয়টি তিনি এড়িয়ে যান।
এবিষয়ে ডাসার উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন জানান,ট্রেনিং ছাড়া প্রিজাইডিং অফিসার নিয়োগের সুযোগ নেই।কোন অনিয়ম হলে বিষয়টি জেনে ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..