× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার

লক্ষ্মীপুরের রামগঞ্জে হিন্দু পরিবারের ঘরে অগ্নিসংযোগ-আতঙ্কে ভুক্তভোগী পরিবার

ACP
হালনাগাদ: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
‎লক্ষ্মীপুরের রামগঞ্জে হিন্দু পরিবারের ঘরে অগ্নিসংযোগ

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের পূর্ব মাছিমপুর গ্রামে এক হিন্দু পরিবারের বসতঘরে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

‎এতে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল আংশিকভাবে পুড়ে গেছে বলে জানা গেছে।

‎ভুক্তভোগী পরিবার জানায়, রাতের নিস্তব্ধতার মধ্যেই হঠাৎ ঘর থেকে আগুনের আঁচ অনুভূত হয়। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। ভুক্তভোগী হিন্দু নারী বলেন, “মধ্যরাতে কে বা কারা এই কাজ করেছে তা বুঝে ওঠার আগেই দেখি ঘরে আগুন। পরে পাপস দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি।” স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এর আগেই বেশ কিছু জিনিসপত্র পুড়ে যায়।

‎ঘটনার পর থেকে পরিবারটি চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বলে জানান স্বজনরা।

‎তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের হামলার পেছনে কারা জড়িত তা দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হলে এলাকায় সংখ্যালঘু পরিবারগুলোর নিরাপত্তা আরও ঝুঁকির মধ্যে পড়বে।

‎স্থানীয় বাসিন্দারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..