× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

মিশ্রাবস্থায় লেনদেন চলছে সূচকের

admin
হালনাগাদ: রবিবার, ৩১ জুলাই, ২০১৬

অর্থনৈতিক প্রতিবেদক: রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দর কমেছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ৯০ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১২টি কোম্পানির। আর দর কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৩৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০৯ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক দশমিক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৭১ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯৭৮ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।


এ ক্যটাগরির আরো খবর..