× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে মূল লড়াইয়ে বিএনপি–জামায়াত

ACP
হালনাগাদ: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে মূল লড়াইয়ে বিএনপি–জামায়াত

আমের জন্য পরিচিত সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নির্বাচনের আবহ ক্রমেই ঘনীভূত হচ্ছে। জেলার তিনটি সংসদীয় আসনে মোট প্রার্থী ১৬ জন। ভোটার ১৪ লাখ ২৯ হাজার ৬৬০। ৫১৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। তবে প্রার্থীর সংখ্যা যতই হোক, মাঠের হিসাব বলছে—প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে।

সীমান্তঘেঁষা এই জেলাকে দীর্ঘদিন ধরে নিজেদের শক্ত ঘাঁটি বলে দাবি করে বিএনপি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে দলটির পাওয়া ছয়টি আসনের মধ্যে দুটি ছিল চাঁপাইনবাবগঞ্জে। এবারের তিন আসনেই বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য; তাঁদের মধ্যে দুজন একাধিকবার নির্বাচিত। দলটির নেতারা বলছেন, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি ও পুরোনো ভোটব্যাংক তাঁদের আত্মবিশ্বাসী করে তুলেছে।

চাঁপাইনবাবগঞ্জ–১ আসনে বিএনপি প্রার্থী শাহজাহান মিঞা বলেন, ‘প্রচারের দরকার আছে ঠিকই, তবে প্রচার করে এই এলাকার মানুষের মনে অন্য কেউ ঢুকতে পারবে না।’ তাঁর ভাষ্যে, স্থানীয় মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কই সবচেয়ে বড় শক্তি। চাঁপাইনবাবগঞ্জ–৩ আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশীদ বলেন, ‘নির্বাচনী প্রচারে অভিজ্ঞতা খুবই ভালো। এখন পর্যন্ত উদ্বেগের কোনো সংবাদ আমি পাইনি।’ তিনি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

অন্যদিকে উপজেলা পরিষদ ও পৌরসভাসহ স্থানীয় সরকার নির্বাচনে সাফল্যের অভিজ্ঞতা নিয়ে মাঠে রয়েছে জামায়াতে ইসলামী। দলটির নেতারা মনে করছেন, সংগঠনের ধারাবাহিক কার্যক্রম ও স্থানীয় পর্যায়ের উপস্থিতি জাতীয় নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। চাঁপাইনবাবগঞ্জ–৩ আসনে জামায়াত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘আক্রমণাত্মক বক্তব্যের কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়ভার তাদেরকেই নিতে হবে।’ তিনি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

ভোটের মাঠে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও সাধারণ ভোটারদের প্রত্যাশা একটাই—সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। সীমান্ত এলাকা হওয়ায় এখানে কৃষি, আম ব্যবসা, সীমান্ত নিরাপত্তা ও কর্মসংস্থানের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। ঝুঁকিপূর্ণ ১১৫টি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় বাড়তি নজরদারির কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।

সব মিলিয়ে, প্রার্থী ১৬ জন হলেও চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে ভোটের লড়াই ঘনীভূত হয়েছে বিএনপি ও জামায়াতকে কেন্দ্র করে। এখন দেখার বিষয়, সীমান্তের এই জেলায় শেষ পর্যন্ত কার পক্ষে রায় দেয় ১৪ লাখের বেশি ভোটার।


এ ক্যটাগরির আরো খবর..