× Banner
সর্বশেষ
তেলের দাম বাড়ার কারণে পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার – পরিবহন ও সেতুমন্ত্রী বাসে গাজীপুর গেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া না ফেরার দেশে চলে গেলেন,বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান আশা জামিনে মুক্ত মাদক বিক্রেতা সাংবাদিককে দিলো হত্যার হুমকি আগামী ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট সদস্যদের সাক্ষাৎ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ১৩৩ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার

পিআইডি

বাংলাদেশ ও জাপানের মধ্যে পরিবেশ বিষয়ক সহযোগিতা স্মারক স্বাক্ষর

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

            বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে পরিবেশ বিষয়ক একটি সহযোগিতা স্মারক গত ৬ ফেব্রুয়ারি টোকিওতে স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার হবে বলে আশা করা যাচ্ছে।

           জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী এবং জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার কেন্‌তারো ডোয়ি নিজ নিজ সরকারের পক্ষে স্মারকটি স্বাক্ষর করেন।

      এই স্মারকটির লক্ষ্য হল পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্র, যেমন: প্রশমন ও অভিযোজন, দূষণ প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ ইত্যাদিতে সহযোগিতা বৃদ্ধি করা। পারস্পরিক সম্মতির ভিত্তিতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি এই কার্যক্রমে অন্তর্ভুক্ত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..