× Banner
সর্বশেষ
আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন বেনাপোল পৌর ভোটে ইমদাদুল হক ইমদাদের ব্যাপক গণসংযোগ আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে – স্বরাষ্ট্রমন্ত্রী পর্নো ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে দুই নারীসহ কারাগারে ৪ ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০ প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবা ও দুই নারীসহ আটক ৪

ডেস্ক

নির্বাচন সুরক্ষা নিশ্চিত করতে নির্বাচন সুরক্ষা অ্যাপ পুরোপুরি চালু -প্রেস সচিব

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
নির্বাচন সুরক্ষা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুরক্ষা নিশ্চিত করতে ‘নির্বাচন সুরক্ষা’ নামের একটি বিশেষ অ্যাপ পুরোপুরি চালু করা হয়েছে। অ্যাপটি শুধুমাত্র নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনী ব্যবহার করতে পারবেন। কোনো ভোটকেন্দ্র বা আশপাশে গোলযোগ বা সহিংসতার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী, রিটার্নিং কর্মকর্তা এবং কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশনকে অবহিত করা যাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তিনি এ তথ্য জানান।

তিনি জানান, অ্যাপটি শুধুমাত্র নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনী ব্যবহার করতে পারবেন। কোনো ভোটকেন্দ্র বা আশপাশে গোলযোগ বা সহিংসতার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী, রিটার্নিং কর্মকর্তা এবং কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশনকে অবহিত করা যাবে।

তিনি আরও জানান, শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৈঠকে সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 এর আগে দুর্গাপূজার সময় ৩২ হাজার মণ্ডপে একই ধরনের অ্যাপ ব্যবহার করে কার্যকর ফল পাওয়া গেছে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..