আজ ৫ ফেব্রুয়ারি (২২ মাঘ) বৃহস্পতিবারের জেনে নিন প্রত্যেক রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়। আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরছে তা জানার উপায় হল রাশিফল।
মেষ রাশি: আপনার দয়ালু মনোভাব আজ একাধিক খুশির মুহূর্ত বয়ে আনবে। আপনার ক্রোধকে আজ নিয়ন্ত্রণে রাখুন। কর্মক্ষেত্র প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। গোপন তথ্যগুলি আজ বেশি কাউকে জানিয়ে দেবেন না। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সকালে সূর্যদেবের উদ্দেশ্যে লাল রঙের ফুল অর্পণ করুন।
বৃষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। যাঁরা ট্যাক্স ফাঁকি দেন তাঁরা আজ সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই, এহেন কাজ করা থেকে বিরত থাকুন। অপ্রয়োজনীয় কাজের সময় অতিবাহিত করবেন না। প্রিয়জনদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই স্রোতযুক্ত জলে পেঁয়াজ বা রসুনের গুচ্ছ নিক্ষেপ করুন।
মিথুন রাশি: স্বাস্থ্যের উন্নতির জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। সেইসব ব্যক্তিদের সঙ্গে সংযুক্ত হন যাঁরা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সঠিক পথপ্রদর্শন করবেন। সামগ্রিকভাবে আজকের দিনটি খুব একটা খারাপ কাটবেনা। বিবাহিত জীবনে আজ কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে আপনার ভালোবাসার মানুষকে নকল ক্রিস্টাল বা সাদা হাঁস উপহার দিন।
কর্কট রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ একটি বাড়ির কাজ করতে গিয়ে বাচ্চাদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ অনেকেই আপনার প্রশংসা করবেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। এই রাশির ব্যবসায়ীরা আজ লাভবান হবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। বিবাহিত জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যের দই এবং মধুদান করুন ও নিজেও খান।
সিংহ রাশি: প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ আপনার প্রচেষ্টায় সফল হতে পারবেন। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী মনোভাবকে কাজে লাগান। ভালোবাসার মানুষ অথবা অর্ধাঙ্গিনীর কাছ থেকে পাওয়া একটি বিশেষ বার্তা আজ আপনার মনোবল বাড়িয়ে তুলবে। কোনও মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে সেই সম্পর্কিত সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: ব্যবসায়িক জীবনে উন্নতির লক্ষ্যে অবশ্যই আপনার পকেটে বা ওয়ালেট একটি হলুদ কাপড়ের টুকরো অথবা রুমাল রাখুন।
কন্যা রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। পরিবারের একজন প্রবীণ ব্যক্তির মাধ্যমে আপনি আজ আর্থিক সাহায্য পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। সেইসব ব্যক্তিদের সঙ্গে সংযুক্ত হন যাঁরা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সঠিক পথপ্রদর্শন করবেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। সন্তানদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে বেশি করে নীল রঙের পোশাক পরুন।
তুলা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, গ্রহ এবং নক্ষত্রের অনুকূল স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবেন। কোনও কাজে সঠিক পরিশ্রমের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। এই রাশির পড়ুয়াদের পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই বাড়িতে একটি হলুদ রঙের ফুলের গাছ লাগিয়ে সেটিকে যত্নে রাখুন।
বৃশ্চিক রাশি: কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিক ভাবে পরিশ্রম করে যান। আপনার একগুঁয়ে মনোভাবকে নিয়ন্ত্রণে রাখুন। বাবা-মায়ের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আপনি চমকের সম্মুখীন হতে পারেন। প্রত্যেকের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই উত্তর-পশ্চিম দিকে সাদা রঙের জিরো ওয়াটের বাল্ব লাগান।
ধনু রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। সন্তানদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময়ে মাথা ঠান্ডা রাখুন এবং কারোর দ্বারা প্রবাহিত হবেন না। আপনি আজ আপনার অবসর সময়টি মায়ের সেবায় অতিবাহিত করতে চাইলেও কোনও কারণবশত তা সম্ভব হবে না। যেটি আপনার খারাপ লাগতে পারে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
প্রতিকার: কর্মক্ষেত্রে উন্নতির লক্ষ্যে গরুকে সাদা মিষ্টি জাতীয় খাবার খেতে দিন।
মকর রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনি লাভবান হবেন। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। পরিবারের একজন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন। কোনও নতুন উদ্যোগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। জীবনসঙ্গীর কারণে আজ আপনার কোনও কাজে ব্যাঘাত ঘটতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে জীবনসঙ্গীকে প্ল্যাটিনামযুক্ত গয়না বা অন্যান্য সামগ্রী উপহার হিসেবে দিন।
কুম্ভ রাশি: আপনি আজ একটি ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। একটি নতুন পরিকল্পনা অথবা প্রকল্প বাস্তবায়নের পক্ষে এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সচেতনভাবে করুন। শরীরের প্রতি যত্নশীল হন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে তামার চুড়ি পরুন।
মীন রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। যাঁদের সঙ্গে আপনার অত্যন্ত কম সাক্ষাৎ ঘটে তাঁদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অর্ধাঙ্গিনীর সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করতে পারবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে স্রোতযুক্ত জলে গোটা হলুদ নিক্ষেপ করুন।