× Banner

ডেস্ক

আজ বিশ্ব ক্যান্সার দিবস

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
বিশ্ব ক্যান্সার দিবস

আজ বিশ্ব ক্যান্সার দিবস। প্রতিবছর ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘United by Unique’ এর মূল কথা হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য।

প্রতিটি নাগরিকের শারীরিক বৈশিষ্ট্য, পরিবেশগত ঝুঁকি এবং আর্থ-সামাজিক অবস্থান আলাদা বা ‘অনন্য’ (Unique)। কিন্তু এই ভিন্নতা সত্ত্বেও নাগরিকের জীবন রক্ষার প্রশ্নে রাষ্ট্রকে হতে হবে ‘ঐক্যবদ্ধ’ (United)। ক্যান্সার প্রতিরোধ কেবল ব্যক্তিগত সচেতনতায় সীমাবদ্ধ নয়; এটি একটি বিশাল রাষ্ট্রীয় কর্মযজ্ঞ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুসারে, ২০১৮ সালে ৯.৬ মিলিয়ন ব্যক্তির মৃত্যু হয়েছে এই রোগে। তাই ক্যান্সার সম্পর্কিত সমস্যাগুলো মোকাবিলা করার জন্য বিশ্ব জুড়ে বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় ৪ ফেব্রুয়ারি।

দিনটি প্রথম শুরু হয়েছিল ২০০০ সালে। ২০০০ সালে প্যারিসে ক্যান্সারের বিরুদ্ধে বিশ্ব সম্মেলনের আয়োজন করা হয়। ইউনিয়ন ফর ইন্টারন্যাশনল ক্যান্সার কন্ট্রোল (ইউআইসিসি) এমন একটি সংস্থা যা প্রাথমিক পর্যায় ক্যান্সার শনাক্ত করতে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে। সংস্থাটি ২০০৮ সালে প্রথম এই দিবস পালন শুরু করে।

বিশ্বে এই দিনটি ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল নামক একটি বেসরকারি সংস্থার নেতৃত্বে উদযাপন করা হয়, যা পূর্বে ক্যান্সারের বিরুদ্ধে আন্তর্জাতিক ইউনিয়ন নামে পরিচিত ছিল। এই সংস্থার সদর দপ্তর জেনেভায় অবস্থিত, যার ১৭০টিরও বেশি দেশে প্রায় দুই হাজার সদস্য রয়েছে।

ক্যান্সার প্রতিরোধের প্রথম ধাপ হলো গণসচেতনতা। তবে এটি কেবল বিশেষ দিবসে সীমাবদ্ধ না রেখে বছরব্যাপী সুনির্দিষ্ট কর্মপন্থার আওতায় আনতে হবে। রাষ্ট্রকে এমন একটি জাতীয় পরিকল্পনা তৈরি করতে হবে, যেখানে সমাজের সর্বস্তরে ক্যান্সারের ঝুঁকি ও প্রতিরোধ সম্পর্কে বিজ্ঞানসম্মত তথ্য পৌঁছানো নিশ্চিত করা হবে। সচেতনতাকে অভ্যাসে পরিণত করার জন্য একটি সমন্বিত ‘কমিউনিকেশন স্ট্র্যাটেজি’ রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায় থেকে আসা প্রয়োজন।


এ ক্যটাগরির আরো খবর..