× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলে জমিজমা নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ অতিরিক্ত পুলিশ মোতায়েন

Kishori
হালনাগাদ: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
জমিজমা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নড়াইলের নড়াগাতীতে জমিজমা নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় জমিজমা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মো. ইছুব মোল্যা (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. ইছুব মোল্যা কলাবাড়িয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামের মনিরুজ্জামান মোল্যার ছেলে। আহতরা হলেন— একই থানার খামারবাড়োখালি গ্রামের ইসরাফুল মুন্সির দুই ছেলে ফিরোজ এবং আসরাফুল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত ইছুব মোল্যার সঙ্গে তার চাচাতো ভাই আতা মোল্যার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সোমবার সকাল ৯টার দিকে বিরোধপূর্ণ এক জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ইছুব, ফিরোজ এবং আশরাফুল জখম হয়। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. ইছুব মোল্যাকে মৃত ঘোষণা করেন। বাকি আহত দুইজনকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..