× Banner
সর্বশেষ
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর বিচারবহির্ভূত হত্যা প্রায় শূন্যে, গুমের বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স :আইনমন্ত্রী জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে সাকিবের জ্যামাইকা হারল

admin
হালনাগাদ: রবিবার, ৩১ জুলাই, ২০১৬

ক্রীড়া ডেস্ক: আমেরিকায় অনুষ্ঠিত হচ্ছে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। কয়েকদিনের বিরতিতে সেই  লিগে মাঠে নামে সাকিবের দল জ্যামাইকা তালাওয়াশ।  তবে যুক্তরাষ্ট্রে নিজেদের প্রথম ম্যাচটিতে জিততে পারেনি সাকিব-গেইলারা। ড্যারেন স্যামির সেইন্ট লুসিয়া জউকসের বিপক্ষে হেরেছে তারা।

শনিবার রাতে ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে সেন্ট লুসিয়া। শুরুতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৮৯ রান তুলে দুর্দান্ত সূচনা করেন দলটির দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও জনসন চার্লস। তবে আক্রমনাত্মক হয়ে ওঠা ওপেনার চার্লসকে দশম ওভারে সাজঘরে ফেরান সাকিব আল হাসান। কিন্তু আউট হওয়ার আগে ৩৭ বলে ৫৯ রানের অসাধারণ এক ইনিংস দলকে উপহার দিয়ে যান তিনি।

অপর ওপেনার ফ্লেচার শেন ওয়াটসনের সঙ্গে ৫৯ রানের আরেকটি ভালো জুটি উপহার দেন। শেষ পর্যন্ত ৭৪ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ফ্লেচার। ৪৯ বলে চারটি করে ছক্কা-চারে অপরাজিত ৭৪ রানের ইনিংসে দলকে ৩ উইকেটে ২০৬ রানের বিশাল সংগহ পায় সেন্ট লুসিয়া। তাছাড়া দলটির হয়ে ওয়াটসন ৪৩ এবং ডেভিড মিলার ১৩ রান করে আউট হন।

জয়ের জন্য ২০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছন্নছাড়া জ্যামাইকা। ওপেনিংয়ে নেমে পরপর দুই বলে ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় ওভারেই ফিরে যান অধিনায়ক ক্রিস গেইল। ৮ বলের মধ্যেই তিনটি চার হাঁকানো কুমার সাঙ্গাকারা ফিরেন রান আউটের খড়গে পড়েন। এরপর নিজের নামের পাশে মাত্র ২ রান যোগ করে স্যামির শিকার হন পাওয়েল।

জ্যামাইকার হয়ে সর্বোচ্চ ইনিংসটি আসে চ্যাডউইক ওয়ালটনের ব্যাট থেকে। ৫১ বল মোকাবেলা করে ৫৪ রান করেন তিনি। তাছাড়া আলেক্স রস ২৩ বলে ২৮ করলেও রানের গতি বাড়ানোর কাজটা ঠিকঠাক করতে পারেননি। তাই শেষের দিকে আন্দ্রে রাসেল, সাকিবের পক্ষেও দলের হাল ধরা সম্ভব হয়নি। আট নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ২ রান ফিরে যান সাকিব।

জ্যামাইকার হয়ে কেউ প্রতিরোধ গড়তে না পারায়  শেষপর্যন্ত  নির্ধারিত ২০ ওভার শেষে আট উইকেট হারিয়ে ১৪৩ রানে থেমে যায় জ্যামাইকার ইনিংস। ফলে ৬৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সেন্ট লুসিয়া।


এ ক্যটাগরির আরো খবর..