× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

নির্বাচন পর্যবেক্ষণে ২৬ দেশকে আমন্ত্রণ ইসির, নিরব দিল্লী

Kishori
হালনাগাদ: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
নির্বাচনের রোডম্যাপ অনুমোদন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই বিশাল কর্মযজ্ঞ পর্যবেক্ষণের জন্য ভারত, পাকিস্তান, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের ২৬টি দেশ এবং ৭টি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এই বিষয়ে ভারতীয় পক্ষ থেকে এখনও কোনো নিশ্চিতকরণ আসেনি বলে ঢাকার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের বক্তব্য অনুযায়ী, পর্যবেক্ষক দলে আমন্ত্রিত অন্যান্য দেশগুলির মধ্যে রয়েছে পাকিস্তান, নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিশর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া এবং রোমানিয়া।

দিল্লির নীরবতা কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আমন্ত্রণ থাকলেও অংশগ্রহণ নিশ্চিত না হওয়া পর্যন্ত বিষয়টি খোলা প্রশ্ন হিসেবেই থাকছে।


এ ক্যটাগরির আরো খবর..