আজ ২৮ জানুয়ারি বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়।
মেষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। বাড়িতে আজ অতিথিদের আগমন ঘটবে। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। কোনও কাজে সঠিক পরিশ্রমের মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে মহিলাদের সম্মান করুন।
বৃষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ একটি সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন। যাঁদের সঙ্গে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাঁদের সঙ্গ পরিত্যাগ করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে স্রোতযুক্ত জলে কাঁচা হলুদ নিক্ষেপ করুন।
মিথুন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও অভিভাবকদের সহায়তায় সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। আপনার অনিয়ন্ত্রিত জীবনযাপন আজ পরিবারের সদস্যদের চিন্তা বৃদ্ধি করতে পারে। তাই, নিজেকে সংযত করুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ কিছুটা সময় বের করে নিজের মধ্যে থাকা ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই ভগবান শিব, ভৈরব এবং হনুমানজির আরাধনা করুন।
কর্কট রাশি: আপনি আজ শারীরিক অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন। যাঁরা বাজি বা জুয়া খেলায় অর্থব্যয় করে আসছিলেন তাঁরা আজ বিপুল ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই, এহেন বদভ্যাস থেকে দূরে থাকুন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আর কিছু ভালো সুযোগ পাবেন। প্রতিটি কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করে ফেলার চেষ্টা করুন। অর্ধাঙ্গিনীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে নিম অথবা বট গাছের গোড়ায় দুধ ঢেলে সেই ভেজা মাটির তিলক কপালে লাগান।
সিংহ রাশি: আপনার মনোমুগ্ধকর আচরণ আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আত্মীয়দের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোনও কাজে সঠিক পরিশ্রমের মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। প্রেমের জীবনে অবশ্যই সংযত থাকুন। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তুলতে কুকুরকে বাটি ভর্তি দুধ খেতে দিন।
কন্যা রাশি: প্রতিটি কাজ আজ অবশ্যই মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করুন। আপনি আজ মামাবাড়ির একজন সদস্যের কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনি আজ অনেকটা সময় অতিবাহিত করবেন। যার ফলে নিজের জন্য সময় নাও পেতে পারেন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অভাবী পড়ুয়াদের উদ্দেশ্যে পেন, পেনসিল এবং খাতা অর্পণ করুন।
তুলা রাশি: আর্থিক লেনদেন আজ নিরবিচ্ছিন্নভাবে সারাদিন ধরে চলবে এবং দিনের শেষে আপনি যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। আপনার একগুঁয়ে মানসিকতাকে দূরে সরিয়ে রাখুন। শিশুদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। কোনও নতুন কাজ শুরু করার পূর্বে অবশ্যই সেই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কথা বলুন। আপনার একটি নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে আজ সবাই উৎসাহ প্রকাশ করবেন। বিবাহিত জীবনে আজ মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি মাটির ভারে টাকা জমিয়ে সেই অর্থ দিয়ে অভাবী ব্যক্তিদের এবং শিশুদের সাহায্য করুন।
বৃশ্চিক রাশি: যাঁরা এতদিন পর্যন্ত অযথা অর্থব্যয় করে আসছিলেন তাঁরা আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। একজন বন্ধুর কাছ থেকে আপনি আজ একটি কাজে সাহায্য পেতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার জীবনে আজ একটি আকর্ষণীয় ঘটনা ঘটতে পারে। আপনার মন আজ ভালো থাকবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অচ্যুতম, কেশব, হরি, বিষ্ণু, সত্যম, হংস, জনার্দন ও নারায়ণ- ভগবান বিষ্ণুর এই ৮ টি নাম জপ করুন।
ধনু রাশি: আপনি আজ একটি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। আপনি আজ আপনার একটি বিশেষ কৃতিত্বের মাধ্যমে প্রত্যেকের কাছ থেকে প্রশংসা পাবেন। যার ফলে আপনার পরিবারের সদস্যরাও অত্যন্ত খুশি হবেন। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। নাহলে, কেউ আপনার একটি কৃতিত্বে ভাগ বসাতে পারে। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সকালে ঘুম থেকে উঠে “ওম হুম হনুমতে নমঃ’-এই মন্ত্রটি ১১ বার উচ্চারণ করুন।
মকর রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। তবে, অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। আপনি আজ একটি কাজে পরিবারের সদস্যদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সংযত হতে হবে। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। আপনার বিচক্ষণতায় আজ অন্যরা সন্তুষ্ট হবেন। আপনি আজ কোথাও সমস্যার সম্মুখীন হলে অর্ধাঙ্গিনীর কাছ থেকে সাহায্য পেতে পারেন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কপালে সাদা চন্দনের তিলক লাগান।
কুম্ভ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। আপনি যদি কারোর কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেই অর্থ অবশ্যই ফেরত দিন। নাহলে, আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি আজ নতুন জিনিস জানার প্রতি আগ্রহ প্রকাশ করবেন। অর্ধাঙ্গিনীর সঙ্গে ভালো বোঝাপড়া বাড়িতে সুখ-শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কাঁচা হলুদ, কেশর, হলুদ চন্দন এবং হলুদ শস্য বেশি পরিমাণে ব্যবহার করুন।
মীন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। পরিবারের হিতসাধনে অবশ্যই কঠোর পরিশ্রম করুন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ একটি বহু প্রতীক্ষিত প্রকল্প সম্পূর্ণ করতে পারেন। আপনি আজ একটি ধর্মীয় স্থানে গিয়ে কিছুটা সময় অতিবাহিত করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে তন্দুরি রুটি অভাবী ব্যক্তিদের বিতরণ করুন।