× Banner
সর্বশেষ
নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডাসারে যৌতুকের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ী শ্রীঘরে  ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা

পঞ্চগড়ে দুই শিশুর মৃত্যু

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জুলাই, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে এক প্রতিবন্ধী শিশুসহ দুই শিশুর মৃত্যু হয়েছে। ৩০ জুলাই (শনিবার)  সকাল এবং দুপুরে জেলা শহরের ডোকরোপাড়া ও জালাসী এলাকায় ঘটনা দুটি ঘটে। পৌরসভা এলাকার ডোকরোপাড়া গ্রামের আশরাফুল ইসলামে বাক ও শারীরিক প্রতিবন্ধী ছেলে মো. মানিক (১৩) এবং জালাসী গ্রামের মফিদুল ইসলামের দেড় বছরের শিশু মো. রোহান।

জানা যায়, শনিবার সকালে জালাসী পাড়ার শিশু রোহান বড় ভাইয়ের পেছন পেছন বাড়ির পাশে একটি পুকুরের কাছে যায়। কিন্তু কখন রোহান পুকুরে পড়ে যায় বুঝতে পারেনি তার বড় ভাই। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তার মরদেহ ভেসে উঠে। অপরদিকে শহরের ডোকরোপাড়া মহল্লার বাক ও শারীরিক প্রতিবন্ধী শিশু মানিক শনিবার দুপুরে বাড়ির আশপাশে প্রতিদিনের মতো একাই খেলা করছিল। এক পর্যায়ে সে পুকুরে নেমে পড়ে এবং গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এস এম মাহাবুব উল আলম পানিতে পড়ে দুই শিশু মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..