× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক

তারেক রহমানের বরিশালে নির্বাচনী জনসভার কর্মসূচি আপাতত স্থগিত

Kishori
হালনাগাদ: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
তারেক রহমানের বরিশাল সফর

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশালে নির্বাচনী জনসভার কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।  ‘শুরুতে ২৬ জানুয়ারি বরিশালে তারেক রহমানের আগমনের কথা ছিল। পরে তা পরিবর্তন করে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়। কিন্তু সফরের দুদিন আগে সেই কর্মসূচিও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

বিলকিস আক্তার বলেন, ‘তারেক রহমানের বিমানযোগে বরিশালে পৌঁছানোর কথা ছিল। আবার বিকল্প পথে বরিশাল ত্যাগ করার একটি পরিকল্পনাও ছিল। পুরো শিডিউল সমন্বয়ের জটিলতার কারণেই সফর পেছাতে হয়েছে। তবে বরিশাল সফর বাতিল হয়নি। কবে তিনি আসবেন, সে বিষয়ে পরে কেন্দ্র থেকে জানানো হবে।’

উল্লেখ্য, সবশেষ ২০০৬ সালের ১৪ মে বরিশালে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে কর্মীসভায় যোগ দিয়েছিলেন তারেক রহমান। সেই সময় তিনি ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। দীর্ঘ সময় পর এবার বিএনপি চেয়ারম্যান হিসেবে বরিশাল সফরের কথা ছিল তার।

প্রায় দুই দশক পর বিএনপি চেয়ারম্যান হিসেবে আগামী ২৬ জানুয়ারি দুপুর ২টায় বরিশাল নগরীর বেলস পার্কে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তারেক রহমান।


এ ক্যটাগরির আরো খবর..