× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

পিআইডি

আলু চাষিদের প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করছে সরকার -কৃষি উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
আলু চাষিদের প্রণোদনা

আলুর উৎপাদন বৃদ্ধি পাওয়ায় চাষিরা আলুর দাম পায়নি। সরকার আলু চাষিদের প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করছে। বলেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)  ।

উপদেষ্টা আজ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষির সার্বিক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় এ তথ্য জানান।

এ সময় উপদেষ্টা বলেন, দেশে ধান, আলু, পেঁয়াজ, সবজি ও সরিষার উৎপাদন বৃদ্ধি পেয়েছে। গত বছরের চেয়ে এ বছর ধানের উৎপাদন ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আলুর উৎপাদন ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিনি জানান, পেঁয়াজের উৎপাদন গত বছরের তুলনায় ২২ শতাংশ বেড়েছে। এবার বাজারে দাম স্থিতিশীল রয়েছে। শাকসবজির উৎপাদন ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যে কারণে দাম মোটামুটি স্থিতিশীল। দাম একদম কমে গেলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, আমরা চাই দাম স্থিতিশীল থাকুক। এখন মাঘ মাস শুরু হয়েছে, এরপর ফাল্গুন-চৈত্র মাসে সবজির দামে বেশি ঝামেলা তৈরি হয়। তিনি বলেন, সবচেয়ে বেশি ৮৬ শতাংশ উৎপাদন বেড়েছে সরিষার।

উপদেষ্টা জানান, ৬৪ জেলায় ১০০ মিনি কোল্ডস্টোরেজ করে দিয়েছি। আরো নতুন করে ১০০ কোল্ড স্টোরেজ করা হচ্ছে। এ বছর নন ইউরিয়া সারের মজুত ১৯৬১ সালের পর সর্বোচ্চ বলেও জানান কৃষি উপদেষ্টা। এ সময় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..