রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল চৌরাস্তা মোড়ে শনিবার বিকালে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাও-৩ সাংসদ অধ্যাপক মোঃ ইয়াসিন আলী প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় বক্তব্য রাখেন ৩০১ সাংসদ মোছাঃ সেলিনা জাহান লিটা, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক মোঃ সইদুল হক প্রমুখ। সভাপতিত্ব করেন মোঃ তাজুল ইসলাম(ভারপ্রাপ্ত অধ্যক্ষ)।
আলোচনা শেষে সাংস্কৃতিক ঐক্য পরিষদের শিল্পীরা সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী গান পরিবেশন করেন।