× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জুলাই, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকেঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর নতুন পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে দৈনিক সমকালের শরীয়তপুর প্রতিনিধি ও দৈনিক রুদ্রবার্তা’র সম্পাদক শহীদুল ইসলাম পাইলটকে সভাপতি এবং আহমেদ আবু জাফরকে পূণরায় সাধারণ সম্পাদক ঘোষণা করে ১২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অপর সদস্যরা হলেন সহ-সভাপতি এশিয়ান টিভি’র পটুয়াখালী প্রতিনিধি আবুল হোসেন তালুকদার, মোহনা টিভির রাজশাহী প্রতিনিধি মেহেদী হাসান শ্যামল, নারায়নগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন ও গাজীপুরের দৈনিক একুশে সংবাদের নির্বাহী সম্পাদক শাহজাহান মন্ডল, দৈনিক ভোরের পাতার নওগাঁ প্রতিনিধি মোফাজ্জল হোসেন। সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলাদেশ সময়’র বিশেষ প্রতিনিধি মাইনুল হাসান, চ্যানেল আইয়ের জয়পুরহাট প্রতিনিধি শফিউল বারী রাসেল, নয়াদিগন্তের কুয়াকাটা প্রতিনিধি মিজানুর রহমান, চ্যানেল আইয়ের গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেন ও বাংলাদেশ প্রতিদিনের বাউফল প্রতিনিধি হারুনুর রশীদ। প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগের সাথীর জাহিদ হাসানসহ মোট ১২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। গত ৩০ মে জাতীয় কাউন্সিলের অনুষ্ঠিত হয়। শনিবার ৩০ জুলাই সংগঠনের ৩য় বর্ষপূতি ও বর্ধিত সভায় এ কমিটি ঘোষনা করেন নির্বাচন কমিশনার এ্যাড. কাওসার হোসাইন এর পক্ষে আহমেদ আবু জাফর।

এ উপলক্ষে শনিবার রাজধানীর দৈনিক বাংলায় একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ। এ সময় প্রধান অতিথি কেক কেটে বিএমএসএফ এর সকল সদস্যদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

এসএম আব্দুল মুগনী নীরোর সভাপতিত্বে প্রধান অতিথি বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ জাতির জনক বঙ্গবন্ধুর কথার উদ্ধৃতি দিয়ে তার বক্তব্যে বলেন, স্বীকৃতি কেউ কাউকে দেয়না আদায় করে নিতে হয়। আমার মনে হয় সাংবাদিকদের স্বীকৃতি আদায়সহ ১৪ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে যেভাবে বিএমএসএফ এগিয়ে যাচ্ছে তাতে সাংবাদিক সমাজের জয় অবশ্যম্ভাবী। আমি বিএমএসএফ এর কল্যান কামনা করছি। আমার সাধ্য মত আপনাদের সহযোগীতা দেবার চেষ্টা করবো।


এ ক্যটাগরির আরো খবর..