× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

পিআইডি

গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেয়া -শারমীন এস মুরশিদ

Kishori
হালনাগাদ: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা

 গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেয়া। তাই তিনি সকলকে ভয় নয়মানুষের পক্ষে দাঁড়িয়ে আসন্ন গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আজ নারী ও শিশু মন্ত্রণালয়ের সভাকক্ষে মহিলা ও শিশু বিষক মন্ত্রণালয়ের’ নাম পরিবর্তন এবং গণতান্ত্রিক শক্তিশালী কাঠামো তৈরি করার স্বপ্নে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণ উপলক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এসব কথা বলেন।

শারমীন এস মুরশিদ বলেনগণভোটে ‘হ্যাঁ’ মানে বিচার বিভাগের স্বাধীনতাভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠানারীর নিরাপত্তাসাংবাদিকের কলমের স্বাধীনতাকৃষক-শ্রমিকের ন্যায্য অধিকার এবং রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিত করার পথে অগ্রসর হওয়া। এই গণভোট কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়এটি একটি নৈতিক ও নাগরিক সিদ্ধান্ত।

উপদেষ্টা বলেনগত ১৭ বছরে দেশে নির্বাচন থাকলেও প্রকৃত অর্থে জনগণের ভোটাধিকার,  বিচারব্যবস্থা ও মতপ্রকাশের স্বাধীনতা অনুপস্থিত ছিল। সাংবাদিক নির্যাতনগুম-খুনবিরোধী কণ্ঠ দমননারী নির্যাতন ও সহিংসতায় বিচারহীনতা এবং কৃষক-শ্রমিকদের প্রতি অবহেলাসহ একটি ভয়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার চিত্র তুলে ধরেন। এই বাস্তবতায় নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে জনগণের সরাসরি মতামত গ্রহণের একমাত্র গণতান্ত্রিক পথ হলো গণভোট।

 ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে নারী ও শিশু মন্ত্রণালয় নামকরণ রাষ্ট্রের একটি সুস্পষ্ট রাজনৈতিক ও নৈতিক অবস্থানকে প্রতিফলিত করে। এটি নারীদের করুণা বা দয়ার জায়গা থেকে বের করে অধিকারসম্পন্ন নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা।


এ ক্যটাগরির আরো খবর..