× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

ঝিনাইদহে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীসহ ৫০ জন গ্রেফতার

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জুলাই, ২০১৬

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহঃ নাশকতার মামলায় ঝিনাইদহের ৬টি উপজেলা থেকে জামায়াত ও শিবিরের ১৫ নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নাশকতা প্রতিরোধে রাত থেকে সকাল পর্যন্ত ঝিনাইদহের ৬ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। সেসময় কোটচাঁদপুর থেকে ৫, শৈলকুপা থেকে ৪, সদর থেকে ৩ এবং হরিণাকুন্ডু, মহেশপুর ও কালীগঞ্জ থেকে ৩ জামায়াত ও শিবিরের নেতাকর্মীসহ ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।

গ্রেফতারকৃতরা জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হলেন, শৈলকুপা উপজেলার মাইলমারী গ্রামের মনোয়ার হোসেনের ছেলে মামুন হোসেন (২৬), ইসমাইল হোসেন মন্ডলের ছেলে নায়েব আলী (৪৫), রিয়াজ উদ্দীনের ছেলে লুৎফর রহমান(৫৫), গোবিন্দাথপুর গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে ওলিয়ার রহমান (৩৫), কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি ও ওই গ্রামের নইমুদ্দীন মন্ডলের ছেলে নজরুল ইসলাম (৫৫), হরিণাকুন্ডু উপজেলার বলরামপুর গ্রামের মুনছুর আলী শেখের ছেলে মতিয়ার রহমান (৬০), কোর্টচাঁদপুর উপজেলার আনোয়ার হোসেনের ছেলে জুলফিকার আলী ভূট্ট(৩৫), কলেজ স্ট্যান্ড পাড়ার সলেমান মন্ডলের ছেলে আব্দুল বারী (৪৭), বাদশা মিয়ার ছেলে আবুল বাশার (২৫), দয়ারামপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে হাফিজুর রহমান (৪৬), আমির হোসেনের ছেলে মনির হোসেন টুটুল (৩২), মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের আব্দুস সামাদের ছেলে মাসুদুর রহমান (৩৪), ও সদর উপজেলা গোপিনাথপুর গ্রামের নায়েব আলীর ছেলে সাফায়েত হোসেন (২৮) সহ ১৫ জন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে রাত থেকে সকাল পর্যন্ত ঝিনাইদহের ৬ উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালায়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। দুপুরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..