× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

পিআইডি

নির্বাচন কমিশনে পঞ্চম দিনের আপিল শুনানিতে ৭৩টি আবেদন মঞ্জুর

Kishori
হালনাগাদ: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নির্বাচন কমিশনে পঞ্চম দিনের আপিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির পঞ্চম দিনে (বুধবার) ১০০টি আপিল আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এর মধ্যে ৭৩টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন।

এসময় ১৭টি আবেদন না-মঞ্জুর হয় এবং অপেক্ষমান রয়েছে ১০টি আবেদন। কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনের প্রার্থী মোছাঃ শেফালী বেগমের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে দায়েরকৃত আপিল মঞ্জুর হওয়ায় তার প্রার্থিতা বাতিল হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ৩৮১ থেকে ৪৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে।


এ ক্যটাগরির আরো খবর..