× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

ডেস্ক

এক ঘটনার স্বাক্ষী হলো ফুটবলে খেলোয়াড়, কোচ কিংবা কোচের সহকারীদের লাল কার্ড

Kishori
হালনাগাদ: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
কোচ কিংবা কোচের সহকারীদের লাল কার্ড

ফুটবলে খেলোয়াড়, কোচ কিংবা কোচের সহকারীদের লাল কার্ড দেখার ঘটনা প্রায়ই দেখা যায়। তবে অদ্ভুত এক ঘটনার স্বাক্ষী হলো ফুটবল। রেফারির রেড কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে একজন দর্শককে।

এমন বিরল ঘটনার জন্ম দিয়েছে স্কটল্যান্ডের পেশারদার ফুটবল লিগে। দেশটির চতুর্থ সারির লিগ—লিট টু’তে একটি ম্যাচে দর্শককে লাল কার্ড দেখিয়েছেন রেফারি। গত শনিবার ঘরের মাঠে এডিনবার্গ সিটি ৪-১ গোলে স্টার্লিং অ্যালবিয়নের বিপক্ষে হেরে যায়। এই ম্যাচে রাসেল ম্যাকলিনের হ্যাটট্রিকে পাওয়া জয় ক্লাবটিকে স্কটিশ লিগ টু-তে পয়েন্ট টেবিলে ছয়ে নিয়ে আসে। বিপরীতে এডিনবার্গ সিটি লিগের তলানিতে অবস্থান করছে।

অবশ্য স্কটল্যান্ডের একটি সংবাদমাধ্যম  দ্য ন্যাশনাল-এর প্রতিবেদনে বলা হয়েছে, রেফারি এটি ‘হাস্যরসাত্মকভাবে’ করেছেন, যা স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে হাসি খোরাক জোগায়।  জানা গেছে, বাস্তবে দর্শককে মাঠ থেকে বের হওয়ার আদেশ দেওয়া হয়নি।

তবে ম্যাকলিনের তিন গোলের চেয়ে তোলপাড় সৃষ্টি হয়  ম্যাচের ৮৬ মিনিটে ঘটনা। যখন রেফারি জোশ হে এমন এক দর্শককে রেড কার্ড দেখান যিনি পুরো ম্যাচে বিঘ্ন সৃষ্টি করছিলেন। রেফারি নিরাপত্তারক্ষীদের ওই দর্শককে মাঠ থেকে সরানোর জন্য নির্দেশ দেন।

তবুও, স্টার্লিং অ্যালবিয়ন এই ঘটনার ছবি তাদের এক্সে (টুইটার) পোস্ট করলে সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা মন্তব্য করতে থাকেন। একজন লিখেছেন, ‘হাস্যকর! এর কোনো মানে নেই। সবচেয়ে খারাপ অবস্থায় রেফারি শুধু দর্শকের দোষ নথিভুক্ত করতে পারেন, এবং যদি নিরাপত্তারক্ষীরা মনে করে আচরণ অগ্রহণযোগ্য, তখন তাদের বের করে দেওয়া যেতে পারে। রেফারি দর্শককে লাল কার্ড দেখানো শুধুই নিজেকে বড় করার চেষ্টা।’

অন্য একজন দর্শক উল্টো রেফরিকেই লাল কার্ড দেখানোর কথা বলেন, ‘দর্শকরা রেফারিকে রেড কার্ড দেখানো দরকার ছিল। এডিনবার্গ সিটির গোলের সময় হ্যান্ডবল মিস হয়েছে, ম্যাকলিনকে গলায় আঘাত করা নিয়ে পেনাল্টি হয়নি, এবং স্ট্যান্ড সাইড লাইনম্যানও ভীষণ বাজে ছিল। রেফারিদের সিদ্ধান্ত হতাশাজনক ছিল।’


এ ক্যটাগরির আরো খবর..