× Banner
সর্বশেষ
স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু

পিআইডি

ছাতক সিমেন্ট কোম্পানির উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে -শিল্প উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
ছাতক সিমেন্ট কোম্পানির উৎপাদন

শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ছাতক সিমেন্ট কোম্পানির বিদ্যমান ওয়েট প্রসেস পদ্ধতি থেকে ড্রাই প্রসেসে রূপান্তরের মাধ্যমে উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে।

উপদেষ্টা আজ সুনামগঞ্জের ছাতক উপজেলায় ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড পরিদর্শনকালে এসব কথা বলেন।

এসময় গণমাধ্যমের প্রশ্নের উত্তরে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, জুলাই গণ-অভ্যুত্থান আমাদের যে পথ দেখিয়েছে, সেই পথ অনুসরণ করেই আগামীর নির্বাচিত সরকার দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন শিল্পকারখানা স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান, বিসিআইসি-এর চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, এলজিইডির প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা এবং ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা ছাতকে এলজিইডি’র বাস্তবায়নাধীন ঘূর্ণিঝড় আম্ফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পূনর্বাসন শীর্ষক প্রকল্পের আওতায় ছাতক-কাটাখালী ভায়া দোয়ারাবাজার সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..