× Banner
সর্বশেষ
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মায়ের রহস্যজনক মৃত্যু পাইকগাছায় লাইসেন্স ছাড়াই সর্বত্রই খুচরা দোকানে পেট্রোল অকটেন মজুত,বাড়তি দামে বিক্রির অভিযোগ ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে দর্জি বাড়ির ব্যস্ততা কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় লাটাহাম্বা চালক নিহত ঝিনাইদহে কৃষকদল নেতা হত্যার বিচারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন আলুর বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি ঈদের পাঁচ দিন আগেই বেতন বোনাস পরিশোধ, শ্রমিকদের মুখে হাসি ঈদে নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিতে ইলেকট্রিক টোল কালেকশন জোরদারে সভা অনুষ্ঠিত আমাদের প্রেসক্লাব বেনাপোল এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলেন না মুক্তিযুদ্ধমন্ত্রী

পিআইডি

দেশের শীতার্ত ও দুঃস্থদের মাঝে ২০ লাখ ৫০ হাজার পিস কম্বল বিতরণ

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
২০ লাখ ৫০ হাজার পিস কম্বল বিতরণ

          দেশের শীতার্ত ও দুঃস্থদের মাঝে ২০ লাখ ৫০ হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে। এসব কম্বল দেশের আট বিভাগের ৬৪ জেলার ৪৯৫ উপজেলা ও সব পৌরসভার শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়।

          উল্লেখ্য, দেশের শীতার্ত ও দুঃস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ৫ লাখ ৯৩ হাজার ৫০০ টি কম্বল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কম্বল ক্রয় করে বিতরণের জন্য প্রথম পর্যায়ে ২৯ কোটি ৭০ লাখ টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ২১ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।

          ইতোমধ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল হতে প্রাপ্ত কম্বল এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত প্রথম পর্যায়ের বরাদ্দ দ্বারা ৭ লাখ ৫০ হাজার ৫৮৯ পিস কম্বল ক্রয় করে শীতার্ত ও দুঃস্থদের মাঝে বিতরণের করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ের বরাদ্দ দ্বারা আরো ৭ লাখ পিস কম্বল ক্রয় করা হয়েছে, যা শীতার্তদের মাঝে বিতরণ কার্যক্রম অব্যহত রয়েছে। এছাড়া, জেলা প্রশাসকদের চাহিদার ভিত্তিতে কম্বল ক্রয়ের লক্ষ্যে অর্থ বরাদ্দ প্রদান করা  হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..