× Banner
সর্বশেষ
শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন শ্রমিকদের আনুষ্ঠানিক কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলো বাংলাদেশ

ডেস্ক

আইপিএল থেকে বাদ দেওয়া মোস্তাফিজুরকে বাংলাদেশ বিসিবি ব্যাপারটি  ভালোভাবে নেয়নি

Kishori
হালনাগাদ: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশ বিসিবি ব্যাপারটি  ভালোভাবে নেয়নি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়া হয় মোস্তাফিজুর রহমানকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ব্যাপারটি ভালোভাবে নেয়নি। ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে তারা। তীব্র সমালোচনার মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

মেস্তাফিজের ব্যাপারে বিসিসিআইয়ের সিদ্ধান্ত পছন্দ হয়নি ভারতীয় জাতীয় কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা শশী থারুরও। এ সিদ্ধান্তকে ‘অপ্রয়োজনীয় রাজনীতিকরণ’ বলে আখ্যা দিয়েছেন তিনি।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে থারুর বলেন, বিসিসির সিদ্ধান্ত একেবারেই অর্থহীন। তাঁর মতে, এটি একটি খেলার বিষয়কে অযথা রাজনৈতিক রূপ দেওয়ার শামিল। তিনি বলেন, ‘আমি মনে করি, বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নিন্দনীয়। এটি একটি অপ্রয়োজনীয় রাজনীতিকরণ। এর একাধিক দিক রয়েছে, যেগুলোর সঙ্গে আমি দ্বিমত পোষণ করি।’

মোস্তাফিজকে দলে নেওয়ার জন্য কেকেআরের পক্ষেও অবস্থান নেন থারুর। তাঁর মতে, খেলোয়াড় নির্বাচনের দায় কেকেআরের নয়, বরং বিসিসিআইর। কারণ তাঁকে তারাই আইপিএল ২০২৬ নিলামের জন্য অনুমোদিত খেলোয়াড়দের তালিকায় রেখেছিল। থারুর বলেন, ‘যদি বিসিসিআই নিজেই কোনো খেলোয়াড়কে নিলামের পুলে রাখে, তাহলে সেই খেলোয়াড়কে বেছে নেওয়ার জন্য কোনো দলকে দায়ী করা যায় না। এটি পুরোপুরি অযৌক্তিক।’

মোস্তাফিজ ও কেকেআরকে ঘিরে বিসিসিআইয়ের সঙ্গে চলমান এই টানাপোড়েনের মধ্যে বিসিবি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়েছে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচিতে বড় ধরনের পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..