× Banner
সর্বশেষ
ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম

ডেস্ক

ভারতের প্রতিটি রাজ্য থেকে অনুপ্রবেশকারীদের তাড়ানোর হিড়িক

Kishori
হালনাগাদ: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
অনুপ্রবেশকারীদের তাড়ানোর হিড়িক

ভারতের প্রতিটি রাজ্যকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়নের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই অভিযান সারা ভারতের সমস্ত রাজ্যেই পরিচালিত হচ্ছে। যখন যেই রাজ্য থেকে অনুপ্রবেশকারীদের তাড়ানোর হিড়িক জনসমক্ষে আসে তখন মিডিয়াতে মুসলমানদের উপর ভারত সরকারের নির্যাতনের অভিযোগ জোড়েসোড়ে উঠতে থাকে। এখন যেমন উড়িষ্যার কথা খুব জোড়সে মিডিয়াতে আসছে। কিন্তু অনুপ্রবেশকারীরা ভারতীয় নয় বাংলাদেশি মুসলিম। সুতরাং সংবিধানের বিধান অনুযায়ী কোন বিদেশি অবৈধভাবে ভারতে থাকার অধিকার রাখেনা। সুতরাং যা হচ্ছে আইন মেনেই হচ্ছে।

ইতিমধ্যে ভারতের সব রাজ্যেই এই অভিযান পরিচালিত হচ্ছে। কিন্তু ভারতে এমন অনেক রাজনৈতিক দল এবং গোষ্ঠী রয়েছে যারা অনুপ্রবেশকারী বিতাড়নের বিরোধী। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পঃবঙ্গ। এক পরিসংখ্যানে উঠে এসেছে ভারতে যত অনুপ্রবেশের ঘটনা ঘটেছে তার ৯৯% হয়েছে পঃবঙ্গের খোলা সীমান্ত ব্যবহার করে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে যখন অনুপ্রবেশকারীদের তাড়ানোর হিড়িক পড়েছে তখন পঃবঙ্গ এখনো অনুপ্রবেশকারীদের জন্য একটি নিরাপদ রাজ্য হিসাবে চিহ্নিত। ফলে যেখানে থেকেই অনুপ্রবেশকারীদের তাড়ানো হচ্ছে তাদের প্রত্যেকের গন্তব্য হচ্ছে পঃবঙ্গ এবং তাদের পরিচিতি হিসাবে তারা নিজেদের পঃবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসাবে পরিচয় দিচ্ছে।

এতে ভারতের বিভিন্ন ভিন্নমত পোষনকারী মিডিয়া রাজনৈতিক দল এবং ভারত বিরোধী আন্তর্জাতিক মিডিয়া একযুগে ভারতে মুসলিমদের উপর নির্যাতন নিপীড়নের অভিযোগ তুলছে। ভারতের অস্তিত্বের প্রশ্নে যেখানেই জাতীয়তাবাদী চেতনার প্রশ্নে রাষ্ট্রের সুরক্ষার প্রশ্নে আপোষহীন কার্যক্রম পরিচালিত হবে সেখানেই হিন্দুত্ববাদী বিভিন্ন সামাজিক সংগঠনকে দাগিয়ে দেয়া হয়।

অনুপ্রবেশকারীদের বিতাড়নের প্রশ্নে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ইংরেজি নতুন বছরে সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে যে তথ্য দিয়েছেন তা ভারতের নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্নে যথেষ্ট প্রশংসার দাবি রাখে। গত বছর অসম সরকার ১লক্ষ ৪৫হাজার হেক্টর সরকারি জমি অবমুক্ত করা হয়েছে বলে জানান। এসব জমি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা দখল করে রেখেছিল।

তিনি স্পষ্ট ভাষায় বলেন ২০২৬ এ তৃতীয় বারের মতো বিজেপি সরকার গঠন করে প্রতি বছর ১০/১৫ হাজার করে বিদেশিকে বাংলাদেশে পুশব্যাক করা হবে। এই জন্য বাংলাদেশ সরকারের সাথে কোন প্রত্যার্পন চুক্তির দরকার নেই। ভারতে যে আইন রয়েছে সেটাই যথেষ্ট। গত কয়েক মাসের মধ্যে আমরা ২০০০ জন বাংলাদেশি মিয়া/মুসলিমকে পুশব্যাক করা হয়েছে। বছরের শেষ দিনে ১৮জনকে ফেরত পাঠানো হয়েছে। এটি একটি কন্টিনিউয়াছ প্রসেস।

এ বিষয়ে তিনি একটি কথা স্পষ্ট করে বলেন এপর্যন্ত একজন বাঙালি হিন্দুকেও পুশব্যাক করা হয়নি হবেও না। কারণ ভারত যুগযুগ ধরে হিন্দুদের দেশ ছিলো আছে থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..