× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল মেকানিক জুবায়ের নিহত

Kishori
হালনাগাদ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
মোটরসাইকেল মেকানিক জুবায়ের নিহত

মাদারীপুর শহরের পরিচিত মোটরসাইকেল মেকানিক জুবায়ের সরদার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুবায়ের সরদার মাদারীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের সৈয়দারবালী এলাকার বাসিন্দা এবং জলিল সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পুরান চন্দ্রা কাউন্টার সংলগ্ন শুভ’র গ্যারেজে কাজ করতেন।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল চালক ও মালিকদের কাছে জুবায়ের ছিলেন অত্যন্ত পরিচিত ও বিশ্বস্ত একজন মেকানিক। মোটরসাইকেল সারাতে গেলে তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করতেন, যার কারণে অল্প সময়েই এলাকায় জনপ্রিয়তা পান।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, বন্ধু ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..