× Banner
সর্বশেষ
বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা

মেহেরপুরের আলমপুরে শ্যামলী পরিবহনের ধাক্কায় বৃদ্ধ নিহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার আলমপুরে মেহেরপুর- কুষ্টিয়া সড়কে শ্যামলী পরিবহনের ধাক্কায় আব্দুল করিম (৭০) নামের একজন বৃদ্ধ নিহত হয়েছে।  নিহত আব্দুল করিম মসজিদের মোয়াজ্জিন ছিলেন।  নিহত আব্দুল করিম আলমপুরের নোনাপাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে। গতকাল বুধবার রাত সাড়ে নয় টার সময় এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আব্দুল করিম এশার নামাজ আদায় শেষে সাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। এসময় শ্যামলী পরিহবনের একটি বাস তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান নিহতের মৃতদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..