× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন রায়হান জামিল

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
মনোনয়নপত্র জমা দিলেন রায়হান জামিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলোচিত সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মুফতি রায়হান জামিল।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যে তিনি তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় রায়হান জামিল বলেন, “আমি মানুষের মৌলিক অধিকার, ন্যায্য মূল্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজনীতিতে এসেছি। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।”

উল্লেখ্য, মুফতি রায়হান জামিল দীর্ঘদিন ধরে ফরিদপুর-৪ আসনে সমাজসেবা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে পরিচিত একটি নাম। তিনি ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনায় আসেন। গত ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ মাছ, ৩০ নভেম্বর ১ টাকা কেজি দরে গরুর মাংস এবং ১১ জুলাই ২ টাকা কেজি দরে চাল বিতরণের মতো কর্মসূচি সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

এছাড়াও নির্বাচনী গেট ও ব্যানার ভাঙচুরের প্রতিবাদে ঝাড়ু হাতে মিছিল, গভীর রাতে অসহায় মানুষের ঘরে ঘরে এক বস্তা চাল ও নিত্যপ্রয়োজনীয় বাজার পৌঁছে দেওয়ার ঘটনাও তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সমাজভিত্তিক মানবিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার কারণে ফরিদপুর-৪ আসনে রায়হান জামিল একজন আলোচিত ও শক্ত অবস্থান তৈরি করা প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..