× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

ডেস্ক

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান গত সপ্তাহে প্রধান উপদেষ্টা সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
প্রধান উপদেষ্টা সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান গত সপ্তাহে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।

ব্যক্তিগত কারণ উল্লেখ করে শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫ ) তিনি রাষ্ট্রপতি বরাবর তার পদত্যাগপত্র জমা দেন। একই দিনে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তিনি তার অব্যাহতিপত্র দাখিল করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, পদত্যাগপত্র জমা দেওয়ার আগে গত সপ্তাহে মো. আসাদুজ্জামান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য ও বিদায়ী সাক্ষাৎ করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মো. আসাদুজ্জামান ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন যে, নির্বাচনে অংশ নিলে তিনি রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়াবেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পেশাগত জীবনে তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 


এ ক্যটাগরির আরো খবর..