× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার মান উন্নত করতে শীঘ্রই এক লাখ জনবল নিয়োগ -স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোল ইমিগ্রেশনে ময়মনসিংহের যুবলীগ নেতা রাসেল পাঠান আটক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
যুবলীগ নেতা রাসেল পাঠান আটক

নাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান (৩৮) কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে পাসপোর্টে ভারতে যাওয়ার সময় তিনি ইমিগ্রেশনের স্টপলিস্টে তালিকাভুক্ত থাকায় তাকে আটক করা হয়।
ইমিগ্রেশন সূত্র জানায়, যাচাইয়ের সময় রাসেল পাঠানের পাসপোর্ট নম্বর (এ০৮৯১৩৯১৩) ইমিগ্রেশনের স্টপলিস্টে কালো তালিকাভুক্ত পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এবং পরবর্তীতে তাকে আটক করা হয়।
আটক রাসেল পাঠান ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার সানকিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, রাসেল পাঠানের বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার এফআইআর নং-৩৬, তারিখ ১২ ডিসেম্বর-২০২৪; জিআর নং-৭৯৭, তারিখ ১২ ডিসেম্বর-২০২৪; ধারা-৬/১০/১৩ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯; এজাহারে অভিযুক্ত ও  ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার এফআইআর নং-৩০, তারিখ ১২ ডিসেম্বর-২০২৪; জিআর নং-৭১২, তারিখ ১২ ডিসেম্বর-২০২৪; ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪২৭/৪৩৫/৪৩৬ দন্ডবিধি ১৮৬০;৩ সহ বিস্ফোরক দ্রব্য আইন ২০০৯; দায়ের করা একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ভারতে যাওয়ার সময় পাসপোর্টের তথ্য যাচাইয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায়। পরে তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশের সদস্যরা এলে রাসেল পাঠানকে তাদের কাছে হস্তান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..