× Banner
সর্বশেষ
সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন  ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কোন স্তরের সিগারেটের দাম কত বাড়ল জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব চট্টগ্রামে নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে অস্ত্র, ককটেল ও মাদক উদ্ধার: গ্রেফতার-২

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
কালীগঞ্জে অস্ত্র, ককটেল ও মাদক উদ্ধার: গ্রেফতার-২

ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক অভিযানে মাদক, অস্ত্র ও ককটেল উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, ঝিনাইদহ কালীগঞ্জে বুধবার (২৪ ডিসেম্বর-২৫) সন্ধ্যা ৭টার সময় উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা কালে সজীব হোসেন (২৮) নামের এক জনের বাড়ি থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় সজীব হোসেন ও তানভীর উদ্দিন (২১) কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সজীব হোসেন বালিয়াডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং তানভীর উদ্দিন বানুড়িয়া গ্রামের মোঃ জহির উদ্দিনের ছেলে।
এ ঘটনায় কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই নাজমুল হোসেন খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
আপরদিকে উপজেলার জামাল ইউনিয়নের উল্লা গ্রামে য়ৌথ বাহিনী অভিযান চালিয়ে ১ নলা বন্দুক ও ২ টি ককটেল উদ্ধার করে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন এবং অস্ত্র্র আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..