× Banner
সর্বশেষ
‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ডেস্ক

প্যালেসকে হারিয়ে সেমিফাইনালে আর্সেনাল , বাকি সেমিতে কারা

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
প্যালেসকে হারিয়ে সেমিফাইনালে আর্সেনাল , বাকি সেমিতে কারা

ইএফএল কাপের শেষ কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আর্সেনাল মুখোমুখি হয়েছিল ক্রিস্টাল প্যালেসের। নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকার পর ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। সেই ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে আর্তেতার দল।

আক্রমণ-প্রতি আক্রমণের ম্যাচে প্রথম গোল আসে হয় ৮০তম মিনিটে। কর্নার থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান প্যালেসের ডিফেন্ডার লাখোয়া। তবে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সমতায় ফেরে প্যালেস।

ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিক পায় প্যালেস। লেরমার দারুণ ক্রস টোকা দিয়ে বল জালে পাঠান মার্ক গুয়েহি। নির্ধারিত সময় পর্যন্ত সমতা থাকলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে।

শুট আউটের প্রথম সাত শটে দুই দলই সবগুলোতে গোল করে। অষ্টম শটে আর্সেনাল গোল করতে পারলেও, ক্রিস্টাল প্যালেসের লাখোয়ার শট ঠেকিয়ে দেন আর্সেনালের গোলরক্ষক কেপা। তাতে উল্লাসে মাতে গানাররা।

এদিকে ইএফএল কাপের সেমিফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী চেলসি। আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও বর্তমান চ্যাম্পিয়ন নিউক্যাসল ইউনাইটেড। দুইটি ম্যাচই দুই লেগে অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..