× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

দিপু দাস হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ

SDutta
হালনাগাদ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: কথিত ইসলাম ধর্মের অবমাননার অজুহাতে ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাসকে নির্মমভাবে পিটিয়ে আধ মরা করে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে মারার ঘটনার তীব্র প্রতিবাদ নিন্দা জানিয়েছে সংখ্যালঘু ঐক্য মোর্চা ও বাংলাদেশ হিন্দু মহাজোট। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এনিয়ে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তারা। সেখানে বক্তব্য রাখেন সংগঠনের একাধিক নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী সুব্রত চৌধুরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, অ্যাডভোকেট সুমন কুমার রায় প্রমুখ।

বক্তারা বলেন, এদেশ থেকে হিন্দু নিধনের অজুহাত খুঁজতে শরীফ ওসমান হাদিকে খুন করা হয়। হাদি হত্যার মধ্য দিয়ে ভারত বিদ্বেষ ছড়িয়ে দেয় উগ্র মৌলবাদী গোষ্ঠী। সেই ভারত বিদ্বেষ হিন্দু বিদ্বেষে পরিণত হয়ে দিপু চন্দ্র দাশদের নৃশংসভাবে মৃত্যুর মুখে পড়তে হয়।

একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বাংলাদেশের সনাতন ধর্মের লোকদের টার্গেট করেছে। এরা বাংলাদেশ থেকে সকল হিন্দুদের প্রতিবেশী দেশে তাড়িয়ে দিতে চায়। এরা বাংলাদেশের প্রতিটি হিন্দুকে ভারতীয় দালাল ও র এর এজেন্ট মনে করে। ছোট বেলা থেকে এদেশের হিন্দু মা বোন ভাইদের উপর ভারতীয় ট্যাগ বসিয়ে তাদের দেশ প্রেম নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যে করা হয়। কথায় কথায় তারা ভারত চলে যাবার নসিহত দেয়। এভাবে সমাজে দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হয়েছে বাংলাদেশে এই ভূমিপুত্র হিন্দুরা।

আজ গার্মেন্টস কর্মী দিপু চন্দ্র দাশ কে হিন্দু হবার অপরাধেই প্রাণ দিতে হলো। সরকার প্রশাসন তাকে বাচাতে এগিয়ে আসেনি। দেশের সেনাবাহিনী বাঁচাতে আসেনি। এই রাষ্ট্র দিপু হত্যাকারীদের বিচার করবে এমন বিশ্বাস কেউ করে না। কারণ দিপু হত্যায় রাষ্ট্র মদদ দিয়েছে খুনদের। দীর্ঘ সময় ধরে এই ঘটনা ময়মনসিংহ শহরে চলে। লোকজন তার মৃত্যু ভিডিও করছিল। কেউ সেই ঘটনার নিন্দা জানায়নি। উপরন্তু এই ধরনের ঘটনা আরো ঘটানোর জন্য হত্যাকারীদের বাহবা দেয় জঙ্গিরা। সেই বাহবা ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে। তাদের কে গ্রেফতার করছে না পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..