× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

ডেস্ক

লা লিগায় জয়ের ধারা অব্যাহত রাখল বার্সেলোনা

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
লা লিগায় জয়ের ধারা অব্যাহত রাখল বার্সেলোনা

লা লিগায় জয়ের ধারা অব্যাহত রাখল বার্সেলোনা। রোববার রাতে ১০ জনে পরিণত হওয়া ভিলারিয়ালকে তাদের ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।

১৮ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান আরও মজবুত করল বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৮ ম্যাচে ৪২।

ভিয়ারিয়ালের মাঠ এস্তাদিও লা সেরামিকায় ম্যাচের ১২ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। সান্তি কোমেসানার পেছন দিকের ধাক্কায় রাফিনিয়া ফাউলের শিকার হলে পেনাল্টির বাশি বাজান রেফারি। সফল স্পট কিকে নিজেই গোল করে দলকে লিড এনে দেন রাফিনিয়া।

১৭ মিনিটে অতিথিদের জালে বল পাঠায় ভিয়ারিয়াল। তবে অফসাইডের কারণে গোল বাতিল হয়ে যায়। ৩৯ মিনিটে ভিলারিয়াল ১০ জনে পরিণত হয়। লামিনে ইয়ামালকে পেছন থেকে দুই পা দিয়ে স্লাইডিং ট্যাকলে ফেলে দেন রেনাতো ভেইগা। রেফারি সঙ্গে সঙ্গেই তাকে সরাসরি লাল কার্ড দেখান। সিদ্বান্ত চ্যালেঞ্জ করলেও ভিএআরে লাল কার্ড বহাল থাকে।

৬৩ মিনিটে গোল করেন ইয়ামাল। ভিলারিয়ালের পেনাল্টি বক্সের ভেতরে জটলা তৈরি হলে ফ্রেংকি ডি ইয়ংয়ের পাস থেকে সুযোগ পান তিনি। ঠান্ডা মাথায় বল জালে পাঠান ইয়ামাল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের দল।

এর আগে জিরোনার মাঠে সহজ জয় তুলে লা লিগার পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে আতলেতিকো মাদ্রিদ। মন্টিলিভি স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-০ গোলে হারিয়েছে দিয়েগো সিমিওনের দল।

আতলেতিকোর হয়ে গোল করেন অধিনায়ক কোকে, কনর গ্যালাগার ও আঁতোয়ান গ্রিজমান। এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ জিতল আতলেতিকো।


এ ক্যটাগরির আরো খবর..