× Banner
সর্বশেষ
৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে – রেলপথ মন্ত্রী নবীগঞ্জে জমে উঠেছে ঈদের মাকের্ট, ক্রেতাদের উপচেপড়া ভীড় ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশত জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মধুখালীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বাসভবনের পাকা সড়কের সংস্কার ও ঢালাইয়ের কাজ শুরু আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী

ডেস্ক

মেঘালয় সীমান্তে বিএসএফ এর গুলিতে ৩ বাংলাদেশি হত

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
মেঘালয় সীমান্তে বিএসএফ এর গুলি

সেভেন সিস্টার্স দখল করার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ থেকে একটি জঙ্গিদল মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু ভারতের বিএসএফ গুলি করে ৩ জনকে হত্যা করে বাকিরা পালিয়ে যায়। এই নিয়ে বাংলাদেশের প্রশাসন বা নেতারা কোন কথা বলছেনা। অন্য সময় সীমান্তে এই ধরনের কোন ঘটনা ঘটলে সারা বাংলাদেশে তোলপাড় পড়ে যায়। কিন্তু মেঘালয় সীমান্তে বিএসএফ গুলি করে ৩ জন বাংলাদেশিকে মেরে দিল অথচ সারাদেশ চুপ।
বাংলাদেশের সাথে ভারতের সাড়ে চার’শ কিলোমিটার সীমান্তে ভারত যুদ্ধাবস্থায় রয়েছে। সুতরাং বাংলাদেশ থেকে যেকোন ধরনের উস্কানি মোকাবিলা করার জন্য ভারতের প্রস্তুতি কোন পর্যায়ে এই ঘটনা তার প্রমাণ। কোন সীমান্তই এখন আর অরক্ষিত নয়। গত পনের দিনে সীমান্তে আরও দুই জায়গায় গুলির ঘটনা ঘটেছে। ফলে সেভেন সিস্টার্স /চিকেন নেক দখল বা যেকোন ধরনের উস্কানি যে ভারত কড়া হাতে মোকাবিলা করবে তা আর বলার অপেক্ষা রাখেনা।
মেঘালয় ভারতের সেভেন সিস্টার্সের এক সিস্টার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের খুব ইচ্ছে তারা ভারত থেকে সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করে দখল করে নেবে। অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতায় বসার আগেই ভারতের এক সংবাদ মাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে হুমকি দিয়ে বলেছিলেন ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে ভারতের সেভেন সিস্টার্স তা থেকে রেহাই পাবেনা। সেভেন সিস্টার্স দখল করা তো দূরের কথা ভারতের সীমানায় এক ‘পা’ দিয়ে দেখুক কি অবস্থা হয় বাংলাদেশের।


এ ক্যটাগরির আরো খবর..