× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

মোঃ সহিদুল ইসলাম, মধুখালী প্রতিনিধি

বিজয় মেলায় মধুখালী প্রেসক্লাবের ব্যতিক্রম উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে কলম বিতরণ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
বিজয় মেলায় মধুখালী প্রেসক্লাবের ব্যতিক্রম উদ্যোগ

ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের উদ্দ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে কলম বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবসের বিজয় মেলায় মধুখালী প্রেসক্লাবের স্টলে ১ হাজার শিক্ষার্থীদের মধ্যে কলম বিতরন করা হয়।

এর আগে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের সময় তিনি মধুখালী প্রেসক্লাব সহ মেলার সকল স্টল পরিদর্শন করেন।

সে সময়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ মাহবুব ইলাহী, মধুখালী দুর্নীতি দমন কমিশনের সভাপতি মুন্সি আক্তার হোসেন, প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নু, সাধারন সম্পাদক মেহেদী হোসেন পলাশ, সহ সভাপতি শাহজাহান হেলাল, মতিয়ার রহমান, অর্থ সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মী, প্রচার সম্পাদক রাজিব হোসেন, সহ প্রচার সম্পাদক আবির হোসেন আবু, দপ্তর সম্পাদক সাংবাদিক সহিদুল ইসলাম, পার্থ রায় প্রমূখ।

বিজয় মেলায় মধুখালী প্রেসক্লাব স্টলে শিক্ষার্থীদের মধ্যে কলম বিতরনের উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন এটি একটি ব্যতিক্রমী উদ্দ্যোগ। ছোট ছোট শিক্ষার্থীরা কলম দিয়ে তাদের উজ্জল ভবিষ্যৎের দিকে এগিয়ে যাবে।


এ ক্যটাগরির আরো খবর..