× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

বিকেলে বিএনপির বৈঠক কূটনীতিকদের সঙ্গে

admin
হালনাগাদ: বুধবার, ২৭ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপির একটি প্রতিনিধিদল জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে বিএনপির অবস্থান এবং এর বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টির উদ্যোগ সম্পর্কে অবহিত করার জন্য বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে।

বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠকটি হওয়ার কথা রয়েছে। যদিও দলের প্রেস উইং থেকে বিষয়টি স্পষ্ট করা হয়নি।

জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বৈঠক হলেও হতে পারে। তবে এ বিষয়ে আমি কিছু জানি না।’

দলের একটি সূত্র জানিয়েছে, বৈঠকের জন্য এরই মধ্যে বিভিন্ন দেশের কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার বিকেলেই বৈঠকটি হচ্ছে।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও কূটনৈতিক বিষয় দেখভাল করেন এমন নেতারা থাকছেন।


এ ক্যটাগরির আরো খবর..