× Banner
সর্বশেষ
দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

ভাঙ্গারির দোকানে বিনামূল্যের সরকারি বই ক্রয়-বিক্রয়

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
ভাঙ্গারির দোকানে বিনামূল্যের সরকারি বই

কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই বরিশালের গৌরনদীতে বিনামূল্যে বিতরণের সরকারী পাঠ্যপুস্তক ভাঙ্গারির দোকানে ক্রয়-বিক্রয়ের অভিযোগ উঠেছে। আইন কানুন না মেনে দীর্ঘদিন যাবত সরকারি বই ক্রয়-বিক্রয় করে আসলেও এবিষয়ে প্রশাসনের নিরবতায় আরো বেপরোয়া হয়ে উঠেছে সরকারি বই ক্রয়-বিক্রয়কারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার বেজগাতি বাসস্ট্যান্ড এলাকার মহাসড়কের পাশে ভাঙ্গারি ব্যবসায়ী মামুন শিকদারের গোডাউনে বিপুল পরিমাণ সরকারি বই আছে এমন সংবাদে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযানে ভাঙ্গারির গোডাউনে চলতি ২০২৫ শিক্ষাবর্ষের সরকারি নতুন পাঠ্যপুস্তক ক্রয় ও মজুতের সত্যতা পাওয়া যায়। এসময় আলামত হিসেবে ২০২৫ শিক্ষাবর্ষের কিছু সরকারি বই নিয়ে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মেহেদী হাসান।

স্থানীয়রা অভিযোগ করে বলেন-বেজগাতি বাসস্ট্যান্ড এলাকার মহাসড়কের পাশে ভাঙ্গারি ব্যবসায়ি মামুন শিকদার দীর্ঘদিন যাবত সরকারি পাঠ্যপুস্তক অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। রোববার সন্ধ্যায় তার দোকানে নতুন সরকারি বই প্রকাশ্যে ক্রয়-বিক্রয়ের বিষয়টি দেখে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় উপস্থিত একাধিক সংবাদকর্মী ছবি ও ভিডিও ধারণ করেন। এসময় ভাঙ্গারি ব্যবসায়ী মামুন শিকদার ক্ষিপ্ত হয়ে সংবাদকর্মীদের দেখে নেয়ার হুমকি দেন। পরবর্তীতে ভিডিও ধারনকারী সংবাদকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করলেও ভাঙ্গারি ব্যবসায়ী মামুনকে রক্ষায় কথিত এক সাংবাদিক বিষয়টি ধামাচাপা দিতে প্রভাব বিস্তারের চেষ্টা করেন।

এবিষয়ে অভিযুক্ত ভাঙ্গারি ব্যবসায়ী মামুন শিকদার বলেন- আমি পুরনো বই ক্রয়ের করেছি। কাউকে হুমকি দেইনি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন-বিষয়টি মোবাইল কোর্টের আওতাধীন না হওয়ায় তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..