× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী

হিলারি আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন

admin
হালনাগাদ: বুধবার, ২৭ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন। মঙ্গলবার ফিলাডেলফিয়ায় দলের জাতীয় সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এর ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে কোনো রাজনৈতিক দলের মনোনয়ন পেলেন একজন নারী।

মঙ্গলবার রাতে জাতীয় সম্মেলনে ৫০টি রাজ্যের ডেমোক্রেটিক পার্টির ডেলিগেটরা হিলারিকে সমর্থন জানান। নির্বাচনে নিজেকে প্রার্থী হিসেবে দাবি করার জন্য তার ২ হাজার ৩৮২ জন ডেলিগেটের সমর্থন প্রয়োজন ছিল। সাউথ ডাকোটা অঙ্গরাজ্যে ডেলিগেটদের ভোট গণনার পর প্রয়োজনীয়সংখ্যক ডেলিগেটের কোটা পূরণ করতে সক্ষম হন হিলারি।

এর আগে সোমবার রাতে ফিলাডেলফিয়ার ওয়েলস ফার্গো সেন্টারে সম্মেলনে বক্তব্য রেখেছিলেন প্রাইমারি নির্বাচনে হিলারির প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স। ভারমন্টের এই সিনেটর নির্বাচনে হিলারির প্রতি তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। স্যান্ডার্স বলেন, ‘আমাদের এমন একজন নেতা প্রয়োজন, যিনি আমাদের লোকদের একত্র করবেন এবং দেশকে শক্তিশালী করবেন। এমন নেতৃত্ব চাই না, যে লাতিন, মেক্সিকান, মুসলমান, আফ্রিকান-আমেরিকান ও নারীদের বিদ্রূপ করবেন। প্রত্যেক পর্যবেক্ষকই এই সিদ্ধান্তে আসবেন যে, তার পরিকল্পনা ও নেতৃত্বের কারণে একমাত্র হিলারি ক্লিনটনেরই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হওয়া উচিত।’

আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিতব্য মার্কিন নির্বাচনে এখন হিলারি সামনে একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ও আলোচিত ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প।


এ ক্যটাগরির আরো খবর..