× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

ডেস্ক

পিএসএলের কারণে পিছিয়ে যেতে পারে পাকিস্তান – বাংলাদেশ সফর

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
পিছিয়ে যেতে পারে পাকিস্তান বাংলাদেশ সফর

পিএসএলের কারণে পিছিয়ে যেতে পারে পাকিস্তানের আসন্ন বাংলাদেশ সফর।২০২৬ সালের মার্চে শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর। ২৬ মার্চ থেকে পাকিস্তানের ফ্রাঞ্চাইজি লিগটি শুরু হয়ে ৩ মে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।

ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অনুযায়ী, পাকিস্তান দল আগামী বছরের মার্চ-এপ্রিলে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে। সফরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি টেস্ট,  ৩টি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাবর আজম-সালমান আলি আগার দল।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী, বদলে যেতে পারে এই সিরিজের সূচি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি গতকাল এক ঘোষণায় পিএসএলের সূচি ঘোষণা করেন। এই সূচির কারণে জিও সুপার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্রের বরাতে জানিয়েছে, ‘সিরিজটি নতুন সময়ে অনুষ্ঠিত হবে। দুই ক্রিকেট বোর্ড বর্তমানে বিষয়টি নিয়ে আলোচনা করছে।’

অবশ্য সময় পরিবর্তন হলেও ম্যাচের সংখ্যা কমানো হবে না বলে নিশ্চিত করেছে ওই বিসিবির সূত্র, ‘সিরিজটি নতুন সময়ে স্থানান্তরিত হবে। দুই ক্রিকেট বোর্ড বর্তমানে বিষয়টি নিয়ে আলোচনা করছে। ম্যাচের সংখ্যা কোনোভাবেই কমানো হবে না। ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচগুলোর বিন্যাস সামঞ্জস্য করা যেতে পারে। পিসিবি’ এর সঙ্গে পরামর্শের পর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।’

২০১৬ সালে ৫টি ফ্র্যাঞ্চাইজি দিয়ে শুরু হয়েছিল পিএসএলের যাত্রা। এরপর ২০১৮ সালে ৬টি দল হিসেবে সম্প্রসারিত হয়েছিল। আগামী ১১তম আসরে দুইটি নতুন দল যোগ হওয়ার সঙ্গে এটি আরও সম্প্রসারিত হবে।

এদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ ব্যস্ত হয়ে পড়বে বিপিএলে। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের ১২তম আসর।


এ ক্যটাগরির আরো খবর..