× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

টেলিটক শক্তিশালী হলে যুগান্তকারী পরিবর্তন সূচিত হবে -টেলিযোগাযোগ মন্ত্রী

Biswajit Shil
হালনাগাদ: শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, টেলিটকের প্রতি দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। টেলিটক শক্তিশালী হলে মোবাইল ফোন সার্ভিসে যুগান্তকারী পরিবর্তন সূচিত হবে।

মন্ত্রী আজ ঢাকার গুলশানে টেলিটক সদর দপ্তরে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ১৫তম বার্ষিক সভা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। টেলিটক বাংলাদেশ লিমিটেডের বোর্ড চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, তৃতীয় শিল্প বিপ্লব ছিলো কম্পিউটারকেন্দ্রিক একটি বিপ্লব। এটি শিল্প, বাণিজ্য কিংবা প্রশাসন-সহ প্রতিটি ক্ষেত্রে আন্তঃসংযোগ করছে। টেলিটক-সহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন প্রত্যেকটি কোম্পানিও কোনো না কোনোভাবে সংযোগের সাথে যুক্ত।

মন্ত্রী আরো বলেন, ২০১৮ সালে ফাইভ-জির পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধনের পর বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বদলে গেছে। পৃথিবীর অন্তত ৬টি দেশ বাংলাদেশে টেলিটক-সহ টেলিযোগাযোগ খাতে বিনিয়োগে আগ্রহ ব্যক্ত করেছে।


এ ক্যটাগরির আরো খবর..