× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

টানা দুই ম্যাচে হারের ধাক্কা সামলে জয়ের পথে আতলেতিকো মাদ্রিদ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
https://thenewse.com/টানা-দুই-ম্যাচে-হারের-ধাক/

দুই ম্যাচে হারের ধাক্কা সামলে জয়ের পথে ফিরেছে আতলেতিকো মাদ্রিদ। লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ে শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছেন আঁতোয়া গ্রিজমান।

ঘরের মাঠে শনিবার রাতে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়েছে দিয়েগো সিমিওনের দল। আতলেতিকোর হয়ে প্রথম গোলটি করেন কোকে। আর দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি আসে গ্রিজমানের পা থেকে। ভ্যালেন্সিয়ার একমাত্র গোলটি করেন লুকাস বেলত্রান।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ার শঙ্কায় পড়ে আতলেতিকো। প্রথম মিনিটেই হুগো দুরোর শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর ধীরে ধীরে ছন্দে ফেরে স্বাগতিকরা।

১৭ মিনিটে কর্নার থেকে আসা বল গোলকিপার ঠিকমতো সামলাতে না পারায় সুযোগ পেয়ে যান কোকে, তার নিচু শটে এগিয়ে যায় আতলেতিকো।

৩৪ মিনিটে গোল করে ভ্যালেন্সিয়া, তবে পেপেলুর গোলটি ভিএআরের সিদ্ধান্তে অফসাইডে বাতিল হয়।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে উঠে ভ্যালেন্সিয়া। ৬৩ মিনিটে দলীয় আক্রমণ থেকে দুর্দান্ত শটে লুকাস বেলত্রান গোল করে ম্যাচে সমতা ফেরান।

আতলেতিকোর ওপর চাপ বাড়লেও অভিজ্ঞ গ্রিজমান ম্যাচের নিয়ন্ত্রণ ফেরান। ৭৪ মিনিটে মার্ক পুবিলের লম্বা পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন ফরাসি তারকা। শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আতলেতিকো।

এই জয়ে আবারও শিরোপা দৌড়ে ফিরল আতলেতিকো। ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আতলেতিকো। এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে ভ্যালেন্সিয়া।


এ ক্যটাগরির আরো খবর..