× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

ডেস্ক

ভারতে বিপুল বিনিয়োগের ঘোষণা অ্যামাজনের

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
নিয়োগের ঘোষণা অ্যামাজনের

আমাজান ২০১০ সাল থেকে কোম্পানিটি ইতিমধ্যেই ভারতে প্রায় ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এবার তাদের কার্যক্রম দ্রুত সম্প্রসারণের জন্য আগামী ৫ বছরে ৩৫ বিলিয়ন ডলারেরও বেশি (ভারতীয় মুদ্রায় ৩১ লক্ষ কোটি টাকা) বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বের অন্যতম বৃহৎ সংস্থা আমাজান।

এই নতুন বিনিয়োগ মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) থেকে শুরু করে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার এবং লজিস্টিক নেটওয়ার্ককে শক্তিশালী করতে ব্যয় করা হবে।

অ্যামাজন এমন এক সময়ে এই বিরাট বিনিয়োগের পরিকল্পনা করছে যখন কুইক কমার্স বা ১০ মিনিটের ডেলিভারির বাজার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই বিভাগে অ্যামাজন ব্লিঙ্কিট থেকে শুরু করে সুইগি ইন্সটামার্ট, জেপ্টো, টাটা বিগবাস্কেট এবং ফ্লিপকার্ট মিনিটসের মতো কোম্পানিগুলির কাছ থেকে কঠোর প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে। অ্যামাজন জানিয়েছে যে, তারা বেঙ্গালুরুতে, দিল্লি-এনসিআর এবং মুম্বাইতে প্রতিদিন ২ টি নতুন ডার্ক স্টোর যুক্ত করছে এবং বছরের শেষ নাগাদ এই সংখ্যা ৩০০-তে পৌঁছবে।

উল্লেখ্য যে, গত অর্থবর্ষে অ্যামাজনের ভারতীয় ইউনিটগুলি ব্যয় কমিয়ে তাদের লোকসান উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। কোম্পানির ৪ টি প্রধান ইউনিট অ্যামাজন সেলার সার্ভিসেস, অ্যামাজন ট্রান্সপোর্ট সার্ভিসেস, অ্যামাজন হোলসেল এবং অ্যামাজন পে প্রত্যেকেই ২০২৫ অর্থবর্ষে লোকসানের ক্ষেত্রে উল্লেখযোগ্য হ্রাসের কথা জানিয়েছে। অ্যামাজন সেলার সার্ভিসেসের অপারেশনাল আয় ২০২৫ অর্থবর্ষে ১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩০,১৩৯ কোটিতে পৌঁছেছে। যা ২০২৪ অর্থবর্ষে ১৪ শতাংশ বৃদ্ধির চেয়ে বেশি।

ইতিমধ্যেই অ্যামাজনের এসভিপি অমিত আগরওয়াল জানান যে, কোম্পানিটি ভারতের ছোট ব্যবসাগুলিকে ডিজিটালভাবে শক্তিশালী করার জন্য ক্রমাগত বিনিয়োগ করছে। তাঁর মতে, অ্যামাজন দেশে লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে এবং আগামী বছরগুলিতে সংস্থাটি ছোট ব্যবসাগুলিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং প্রযুক্তির সুবিধা প্রদানের ওপর মনোনিবেশ করবে।

AI এবং ক্লাউডে বিনিয়োগ ত্বরান্বিত করতে ২০২৩ সালের মে মাসে, অ্যামাজন ২০৩০ সালের মধ্যে ভারতে ১২.৭ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করে। যার মধ্যে তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রে বৃহৎ আকারের ক্লাউড এবং এআই পরিকাঠামো নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। কোম্পানিটি জানিয়েছে যে, এই বিনিয়োগ ভারতের ১ কোটি ৫০ লক্ষ ছোট ব্যবসাকে AI-এর সঙ্গে সংযুক্ত হতে সাহায্য করবে। উল্লেখ্য যে, মাইক্রোসফ্ট এবং গুগলের মতো গ্লোবাল প্রযুক্তি সংস্থাগুলিও ভারতে বৃহৎ আকারের AI বিনিয়োগের ঘোষণা করেছে। যা সামগ্রিকভাবে ভারতকে একটি টেক হাব হয়ে ওঠার দিকে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে চলেছে।


এ ক্যটাগরির আরো খবর..