× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

ঠাকুরগাঁওয়ে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ এলাকায় ভিমরুলের কামড়ে জাকের উল্লাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় এ ঘটনা ঘটে।

শিশু জাকের উল্লাহ শিবগঞ্জ এলাকার নাসিরুলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু জাকের উল্লাহ বাড়ির আঙ্গিনায় খেলার সময় একটি ঘর থেকে উড়ে এসে কয়েকটি ভিমরুল তাকে কামড় দেয়। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক বাচ্চাটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ডা. জাহাঙ্গীর আলম জানান, ভিমরুল খুবই বিষাক্ত প্রাণী। যেহেতু শিশু তাই ব্যথা সহ্য না করতে পারায় তার মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..