× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক

সময়টা মোটেও ভালো যাচ্ছে না লিভারপুলের

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
সময়টা মোটেও ভালো যাচ্ছে না লিভারপুলের

শেষ ৩ ম্যাচে দুইটিতে ড্র ও একটি জয় পেয়েছে স্লটের দল।সময়টা মোটেও ভালো যাচ্ছে না লিভারপুলের। আর এই তিন ম্যাচে লিভারপুলের শুরুর একাদশে জায়গা হয়নি মোহাম্মদ সালাহ’র। আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামলে অল রেডরা। তবে এই ম্যাচের জন্য লিভারপুলের স্কোয়াডে জায়গা পাননি মিশরীয় এই তারকা।

মোহাম্মদ সালাহ’র দল থেকে বাদ পড়ার খবরটি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি লিভারপুল। তবে ব্রিটিশ গণমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, সালাহকে বাদ দিয়ে দল ঘোষণা করবে লিভারপুল।

এদিকে কিছুদিন আগে মোহাম্মদ সালাহ দাবি করেন, লিভারপুল মনে করছে এই বাজে ফর্মের কারণ নাকি তার জন্যই হচ্ছে। আর এ জন্য ক্লাব তাকে ‘বলির পাঁঠা’ বানিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সালাহ বলেছিলেন, ‘কেউ পুরো দায়টা আমার ওপর দিয়ে দিচ্ছে। গ্রীষ্মে ক্লাব আমাকে অনেক কিছু প্রতিজ্ঞা করেছিল। এখন আমি বেঞ্চে, সুতরাং তারা সেসব প্রতিজ্ঞা রাখেনি। আমার (স্লটের) সঙ্গে ভালো সম্পর্ক ছিল। এখন আমাদের কোনো সম্পর্কই নেই এবং আমি কারণ জানি না। মনে হচ্ছে, কেউ আমাকে আর ক্লাবে চায় না।’

মৌসুমের শুরুটা দারুণ করেছিলো লিভারপুল। লিগে প্রথম ৫ ম্যাচ জিতে টেবিলের শীর্ষে ছিল তারা। তবে এরপরই ছন্দপতন। একের পর এক ম্যাচ হেরে এখন তারা টেবিলের নয় নম্বরে।

শুধু লিগেই নয়, চ্যাম্পিয়ন্স লিগেও খারাপ সময় যাচ্ছে স্লটের দলের। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে ডাচ ক্লাব পিএসভির কাছে ৪-১ গোলে উড়ে গেছে তারা। সেখানে টেবিলের ১৩তম স্থানে রয়েছে লিভারপুল।


এ ক্যটাগরির আরো খবর..