× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি খুব ভালো- স্বরাষ্ট্র উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি খুব ভালো

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি খুব ভালো বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার (৮ অক্টোবর ২০২৫) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জাহাঙ্গীর আলম বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতি খুব ভালো। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর একটি নির্বাচন করতে যা দরকার, সব করা হচ্ছে। বর্তমানে পুলিশসহ অন্যান্য বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে, যা জানুয়ারির মধ্যেই শেষ হবে।

তিনি আরও বলেন, ভোটের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা থাকবে। যাতে প্রতিটি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ থাকে, তা নিশ্চিত করা হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো জানিয়ে উপদেষ্টা বলেন, কেউ ঘর থেকে বের হতে পারছেন না, এটি ঠিক নয়। কেউ হয়তো ইচ্ছা করেই বের হন না।

তিনি বলেন, রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..