× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

ঠিকাদারের অবহেলায় কালীগঞ্জে গ্রামীণ সড়ক নির্মাণে বিপর্যয়, বিপাকে গ্রামবাসী

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
ঠিকাদারের অবহেলায় কালীগঞ্জে গ্রামীণ সড়ক

ঝিনাইদহের কালীগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মাণাধীন একটি গ্রামীণ সড়কের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ৭ গ্রামের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। অভিযোগ উঠেছে নতুন রাস্তা নির্মাণের জন্য প্রায় দেড় বছর আগে পুরাতন রাস্তা খুঁড়ে ফেলে কাজ বন্ধ করে দেন ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে এ অঞ্চলের মানুষকে প্রতিদিনই নানান দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার সিংগী বাজার থেকে মঙ্গলপৌতা বাজার পর্যন্ত সড়কের পুরাতন অংশ খুঁড়ে রাখা হলেও নতুন নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। খুঁড়ে রাখা সড়কে বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে গভীর গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। ফলে কয়েক কিলোমিটার ঘুরে ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, ইউনিয়নের একমাত্র সরকারি ব্যাংক এবং সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ প্রয়োজনিয় যানবাহন এসব গ্রামে প্রবেশ করতে পারছে না।

এলজিইডি সূত্র জানায়, ঝিনাইদহ জেলা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কোটি ৭৯ লাখ টাকার ব্যয়ে ২৯৯০ মিটার সড়কটির নির্মাণকাজ পেয়েছে মেসার্স মিজানুর রহমান নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৪ সালের আগস্টে কাজ শুরু হয়ে ২০২৫ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠান চলতি বছরের প্রথম দিকে কিছু কাজ শুরু করার পর আর অগ্রগতি হয়নি।
মেগুরখির্দ্দা গ্রামের বাসিন্দা আরিফ হাসান বলেন, এক বছর আগে রাস্তা খুঁড়ে ফেলে রাখা হয়েছে। এখন বড় কোনো গাড়ি আমাদের গ্রামে ঢুকতেই পারে না। অথচ কাজের কোনো অগ্রগতি নেই। আমরা দ্রæত এর সমাধান চাই।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মিজানুর রহমানের স্বত্বাধিকারী মো. রানা বলেন, নতুন ইট উঠলে কাজ শুরু করবো। তাছাড়া অসুস্থতার কারণে কাজ চালিয়ে যেতে পারিনি।

কালীগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী সৈয়দ শাহরিয়ার আকাশ বলেন, ঠিকাদারকে বারবার চিঠি পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ অবস্থায় আমাদেরও অসহায় পরিস্থিতি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, ঘটনাটি আপনার মাধ্যমে প্রথম জানলাম। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।


এ ক্যটাগরির আরো খবর..