× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

ডেস্ক

মেসির আলোয় মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির প্রথম শিরোপা

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
মেসির আলোয় মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির প্রথম শিরোপা

লিও মেসি যেদিন মেজর লিগ সকার (এমএলএস)-এ যোগ দেন, সেদিন ইন্টার মিয়ামি দলটি ছিল একেবারে নিচের দিকে। কিন্তু সেই দলটিই আর্জেন্টাইন জাদুকরের আগমন এবং ক্যারিশমার জোরে প্রথমবারের মতো তাদের ইতিহাসে এমএলএস কাপ জয়ের মাধ্যমে এক অবিশ্বাস্য উত্থান সম্পন্ন করল। শনিবার (৬ ডিসেম্বর২০২৫) চেজ স্টেডিয়ামে ফাইনালে ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ফ্লোরিডার দলটি।

যদিও ফাইনালে মেসি নিজে গোলের দেখা পাননি, তবুও তিনিই ছিলেন ম্যাচের সবচেয়ে বড় নায়ক। দলের তিনটি গোলেই ছিল তার অবদান। এই জয়ের মাধ্যমে মেসির অর্জনের ঝুলিতে যুক্ত হলো তার ক্যারিয়ারের ৪৭তম ট্রফি (সিনিয়র ফুটবলে ৪৪তম)।

মেসির আগমনের পর রাতারাতি যেন বদলে গিয়েছিল মায়ামির সার্বিক পরিস্থিতি। প্রথম মৌসুমেই লিগস কাপ জেতার পর তারা সাপোর্টার্স শিল্ড, ইস্টার্ন কনফারেন্সের শিরোপাও জেতে। এবার এমএলএস কাপ জয় করে ক্লাবটির সাফল্যের মুকুটে শেষ পালকটি যুক্ত হলো।

ফাইনালে ম্যাচের শুরুতেই (৮ মিনিটে) মেসি মধ্যমাঠে বল পেয়ে দুর্দান্ত পাসে তাদেও আলেন্দেকে সুযোগ তৈরি করে দেন। আলেন্দে ডান দিক দিয়ে ক্রস করলে ভুলবশত সেই বল নিজেদের জালে জড়িয়ে দেন ভ্যানকুভারের এডিয়ার ওকাম্পো, যার মাধ্যমে লিড পায় মিয়ামি। ভ্যানকুভার দ্বিতীয়ার্ধে সমতায় ফিরলেও, ম্যাচের টার্নিং পয়েন্ট আসে মেসির জাদুকরী পারফরম্যান্সে।

তিনি আন্দ্রেস কুবাসের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে নিখুঁতভাবে রদ্রিগো ডি পলের কাছে বাড়িয়ে দেন। ডি পল ঠাণ্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান। এরপর ম্যাচের শেষদিকে যোগ করা সময়ে মেসি আবারও আলেন্দেকে অসাধারণ পাস দেন, যেটি থেকে আলেন্দে গোল আদায় করে দলের জয় নিশ্চিত করেন। পুরো প্লে অফে মেসির অবদান ছিল ১৫ গোলে (৬টি নিজে এবং ৯টি অ্যাসিস্ট)।

ইতিহাস গড়া এই এমএলএস কাপ জয়ী ম্যাচটি অন্য এক কারণেও বিশেষ ছিল, কারণ এটি ছিল বার্সেলোনার দুই কিংবদন্তি জর্দি আলবা ও সের্জিও বুসকেটসের ক্যারিয়ারের শেষ ম্যাচ।

বার্সার হয়ে দীর্ঘ ১১ মৌসুম কাটিয়ে ছয়টি লা লিগা এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিলেন আলবা। অন্যদিকে, বুসকেটস বার্সেলোনার হয়ে ৭২২ ম্যাচ খেলেছেন এবং জিতেছেন ৩২টি ট্রফি। স্পেনের হয়ে দুজনই ইউরো এবং বিশ্বকাপ শিরোপাও তুলেছেন। তাদের ফুটবল ক্যারিয়ার এমএলএস কাপ জয়ের মাধ্যমে এক সুন্দর, শিরোপা-মাখা সমাপ্তি পেল।


এ ক্যটাগরির আরো খবর..