× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়ার তরুন উদ্ভাবক ইরান সরদারের মেট্রো রেল বিয়ারিং প্যাড সেফটি মনিটরিং সিস্টেম আবিস্কার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
তরুন উদ্ভাবক ইরান সরদারের মেট্রো রেল

রোবট, অগ্নি নির্কাপক ডিভাইস উদ্ভাবনের পর এবার মেট্রো রেল বিয়ারিং প্যাড সেফটি মনিটরিং সিস্টেম নামের তাক লাগানো এক সিস্টেম তৈরি করেছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (সিআইএস) বিভাগে অধ্যয়নরত ইরান সরদার।

উদ্ভাবক ইরান বলেন, গত ২৬ অক্টোবর ফার্মগেট এলাকায় মেট্রো রেল ভায়াডাক্টের পিলার নম্বর ৪৩৩ থেকে একটি বিয়ারিং প্যাড সরে পড়ে। সেটি ফুটপাথে চলমান পথচারী আবুল কালাম আজাদ (৩৫)–এর মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনার পর মেট্রো রেল কর্তৃপক্ষ সুরক্ষার জন্য এবং নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে পিলার ও বিয়ারিং অংশে একাধিক সিসি ক্যামেরা স্থাপন করে।

তবে শুধুমাত্র ক্যামেরা নজরদারি ব্যবস্থা এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে যথেষ্ট নয়-কারণ ক্যামেরা কেবল ঘটনার পর পর্যবেক্ষণ করতে পারে, তা প্রতিরোধ করতে পারে না।

এর আগে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর একই এলাকায় পিলার নম্বর ৪৩০–এ একটি বিয়ারিং প্যাড সরে পড়ে। যদিও তখন কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবুও মেট্রোরেল পরিচালনা প্রায় ১১ ঘণ্টা বন্ধ রাখতে হয়েছিল, যা রাজধানীর যাত্রীসেবায় মারাত্মক ব্যাঘাত ঘটায়। বিষয়টি অনুধাবন করে এর থেকে উত্তোরণের নিজ উদ্যোগে কাজ শুরু করি। অতিসম্প্রীতি ১০ দিনের প্রচেষ্টা চালিয়ে মেট্রো রেল বিয়ারিং প্যাড সেফটি মনিটরিং সিস্টেম উদ্ভাবন করতে সক্ষম হই।

সমস্যার বিশ্লেষণ করে ইরান বলেন, মেট্রো রেলের বিয়ারিং প্যাডগুলি মূলত রেল লাইনের উপরের ষ্ট্রাকচারকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। দীর্ঘ সময়ের ব্যবহারে বা অতিরিক্ত কম্পনের ফলে এই বিয়ারিং প্যাডগুলো ঢিলে হয়ে যেতে পারে বা সরে যেতে পারে। এমন পরিস্থিতিতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। কিন্তু বর্তমানে এই সরে যাওয়ার ঘটনা রিয়েল-টাইমে শনাক্ত করার কোনো স্বয়ংক্রিয় ব্যবস্থা নেই। আমি যেই সিস্টেমটি উদ্ভাবন করেছি সেটা স্বয়ংক্রিয়ভাবে বিয়ারিং প্যাডের অবস্থান পর্যবেক্ষণ করবে এবং কোনো প্যাড সরে গেলে তাৎক্ষণিকভাবে সতর্ক বার্তা দেবে।

কাজের পদ্ধতিঃ প্রতিটি মেট্রো রেল পিলারের বিয়ারিং প্যাডে সাথে সেন্সর লাগানো থাকবে। যখন কোনো কারণে কম্পনের ফলে বিয়ারিং প্যাড সরে আসবে, তখন সেন্সর তা শনাক্ত করবে। সেন্সর থেকে সিগন্যাল কন্টোল ইউনিটে যাবে, যেখানে একটি ডিসপ্লে থাকবে। ডিসপ্লেতে সঙ্গে সঙ্গে দেখাবে কোন নাম্বার পিলারের বিয়ারিং প্যাড সরে গেছে। একই সঙ্গে রেড সিগন্যাল জ্বলে উঠবে এবং অ্যালার্ম বেজে উঠবে, যাতে দ্রæততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া যায়। এই সমসস্ত তথ্য কন্ট্রোল রুমে বসেই রিয়েল-টাইমে দেখা যাবে।

সিস্টেমের সুবিধাঃ দুর্ঘটনা ঘটার আগেই সমস্যা শনাক্ত করা যাবে। কম সময়ে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে, ফলে প্রাণহানি রোধ করা যাবে। সিস্টেমটি খরচে খুবই সাশ্রয়ী এবং সহজে স্থাপনযোগ্য। বিদ্যমান অবকাঠামোর সাথে সহজে একীভূত করা যাবে। রক্ষণাবেক্ষণের খরচ ও সময় অনেক কম লাগবে।

নিজের উদ্ভাবনকে মেট্রো রেলের জন্য একটি আধুনিক, কার্যকর ও স্বল্প ব্যয়বহুল নিরাপত্তা ব্যবস্থা জানিয়ে ইরান বলেন, এটি ব্যবহার করলে মেট্রো রেল কর্তৃপক্ষ দূর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমাতে পারবে এবং জনগণের আস্থা বৃদ্ধি পাবে। নগর পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের প্রযুক্তি অত্যান্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী পদক্ষেপ বলেও তিনি উল্লেখ করেন।

নিজের উদ্ভাবনের বিষয়ে সরকারি কোন পৃষ্ঠপোষকতা পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত আমি যতগুলো প্রযুক্তি তৈরি করেছি তা নিজের অর্থায়নে তৈরি করেছি। এক্ষেত্রে সরকারি-বেসরকারি কোন সহযোগিতা পাইনি। সরকারী পৃষ্ঠপোষকতা পেলে আরো নতুন নতুন প্রযুক্তি তৈরি করতে পারবো। যা দেশের উন্নয়নে কাজে লাগবে।


এ ক্যটাগরির আরো খবর..